News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবে বিষ মদের বলি ২১ জন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

পাঞ্জাবে বিষ মদের বলি ২১ জন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চণ্ডীগড়, ৩১ জুলাই (হি. স.): পাঞ্জাবে বিষ মদের বলি ২১ জন । বুধবার থেকে শুক্রবার এপর্যন্ত পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে মোট ২১ জনের মৃত্যুর খবর মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে । এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। একইসঙ্গে, বেআইনি মদের সমস্ত ভাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।  

করোনা মহামারী আবহেও নেশায় লাগাম পরেনি। কাজ মিলছে না। ফলে পকেটে অর্থের টান। তাই ভরসা দেশি মদে। কিন্তু সেটাই যে বিষ হয়ে উঠবে তা বোধহয় অনেকেই ভাবতে পারেননি। পুলিশ সূত্রে খবর, গত বুধবার থেকে বিষ মদ খেয়ে একের পর এক মৃত্যু হচ্ছে অমৃতসর, গুরুদাসপুর এবং তরন তারনে। অমৃতসরের তারসিক্কার মুচ্ছল এবং তাংরা গ্রামে প্রথম ৫ জনের মৃত্যু হয়। অন্য জেলাও মৃত্যু মিছিল অব্যহত। শুক্রবার আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। খবরটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। খবর যায় মুখ্যমন্ত্রীর কাছেও। কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানান, ‘অমৃতসর, গুরুদাসপুর এবং তরণ তারনে বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আমি এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার এই তদন্ত করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সিনিয়র পুলিশ সুপার এবং অন্যান্য অফিসারদের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন তিনি।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top