News Flash

  • Home
  • Uncategorized
  • কার্গিল যুদ্ধে অটলবিহারী বাজপেয়ীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে
Image

কার্গিল যুদ্ধে অটলবিহারী বাজপেয়ীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.): কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল যুদ্ধে যখন পাকিস্তানকে সামরিক বাহিনী হারিয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী বলে জানিয়েছেন তিনি।

মন কি বাতের ৬৭ তম পর্বে স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি পুরনো অডিও ক্লিপ শোনানো হয়।যেখানে তিনি বলেছিলেন, ‘মহাত্মা গান্ধী একটি মন্ত্র আমাদের দিয়ে গিয়েছিলেন। কি করবো আর কি করবো না মধ্যে যখন দোলাচল তৈরি হবে তখন আমরা দেশের দরিদ্র্য ব্যক্তির কথা ভাববো। আমাদের পদক্ষেপ দরিদ্র ব্যক্তির দারিদ্রতা মোচনে সদর্থক ভূমিকা পালন করবে কিনা তার ওপরই নির্ভর করবে সিদ্ধান্ত। কার্গিল যুদ্ধ আমাদের আরও একটি মন্ত্র দিয়ে গেল কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সেনা জওয়ানের সম্মানের কথা ভাববো যে নিজের জীবন দেশকে রক্ষা করার জন্য পাহাড়ে আত্মত্যাগ করেছিলেন।’ কার্গিল যুদ্ধের পরে অটলবিহারী বাজপেয়ী স্বাধীনতা দিবসের ভাষণ এই কথাগুলো বলেছিলেন। এদিন এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমাদের শব্দবন্ধ এবং পদক্ষেপ সেনাবাহিনী এবং তাদের পরিবারের ওপর গভীরভাবে ছাপ ছেড়ে গিয়েছে।এটা যেন দেশবাসী না ভুলে যায়। এই কথাগুলো ভুলে গিয়ে অনেক সময় সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্ট করা হয় যা দেশের জন্য বিপদজনক।বর্তমান সময়ের যুদ্ধ শুধু সীমান্তেই লড়াই হয় না, তা বিভিন্ন পর্যায়ে চলে।জনগণের ভূমিকা এতে রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top