News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের দায় নিয়ে আত্মঘাতী ব্যক্তির স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ
Image

ধর্ষণের দায় নিয়ে আত্মঘাতী ব্যক্তির স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ সিধাই থানা এলাকার সিপাহী পাড়ায় বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক এর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ আত্মঘাতী যুবকের স্ত্রী অভিযোগ করেছেন সালিশি সভায় তার ওপর নির্যাতন ও অমানুষিক নির্যাতনের ফলেই সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে৷


পাশাপাশি পুলিশের ব্যাপক তৎপরতাকে দায়ী করেছেন সুশান্তের স্ত্রী৷ সুশান্তের স্ত্রী জানান, ঘটনার পর তার স্বামী সালিশি সভায় ভুল স্বীকার করে তাকে মুক্তি দেওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছে৷ কৃতকর্মের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে রাজী ছিল৷কিন্তু তারপরও তাকে মার্জনা না করে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর ফলে বাধ্য হয়েই সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ সুশান্তর আত্মহত্যার জন্য সেই দায়ী করেছে তার স্ত্রী৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আত্মঘাতী সুশান্তের স্ত্রী৷ এই ঘটনাকে কেন্দ্র করে সিপাহীপাড়া সহ পার্শবর্তী এলাকাগুলোতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top