News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন দিল স্ত্রী, বাঁচাতে গিয়ে হাত পুড়ল স্বামীর
Image

পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন দিল স্ত্রী, বাঁচাতে গিয়ে হাত পুড়ল স্বামীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ সিধাই থানা এলাকার তেবাড়িয়া গ্রামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ ওই গৃহবধূর নাম কাজল সরকার৷ অগ্ণিদগ্দ গৃহবধূকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অগ্ণি দগ্দ গৃহবধূ কাজল সরকার জানায় স্বামীর সঙ্গে ঝগড়া নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷


অবশ্য স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করে৷ অগ্ণিদগ্দ গৃহবধূকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে স্বামীর হাত আগুনে পুড়ে যায়৷ স্বামীও বর্তমানে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে অগ্ণিদগ্দ গৃহবধূর কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল৷ সে কারণেই রাগে অভিমানে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ৷ অবশ্য এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷ আত্মীয় পরিজনরা ঘটনার মীমাংসা করার চেষ্টা চালাচ্ছেন৷উল্লেখ্য রাজ্যে গার্হস্থ্য হিংসা জনিত ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top