News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যার সঙ্গে শিবসেনার সম্পর্ক বহু পুরনো, দাবি সঞ্জয় রাউতের
Image

অযোধ্যার সঙ্গে শিবসেনার সম্পর্ক বহু পুরনো, দাবি সঞ্জয় রাউতের

মুম্বই, ২০ জুলাই (হি. স.): অযোধ্যার সঙ্গে শিবসেনার সম্পর্ক বহু পুরনো। অযোধ্যা রাম মন্দির নির্মাণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল। শিবসৈনিকদের বলিদানের জন্যই সেই জটিলতা কেটে গিয়েছে বলে সোমবার দাবি করেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

শীঘ্রই অযোধ্যার পূণ্যভূমিতে রাম মন্দির নির্মাণের ভূমি পূজার আয়োজন করা হবে। কিন্তু সেই ভূমি পূজা উপলক্ষে শিবসেনার কাছে কোন আমন্ত্রণপত্র আসেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে এই উপলক্ষে অযোধ্যা যাবেন কিনা তেমন কোনও সরকারি খবর নেই। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে তিনি অযোধ্যা যেতে পারেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, বালাসাহেব ঠাকরের এক আহ্বানে শিবসৈনিকরা রাম মন্দির নির্মাণের রাস্তা প্রশস্ত করে দিয়েছিল। এরপরেই আদালত রাম মন্দির নির্মাণের রায় দিয়েছিল।

আদালতের নির্দেশ অনুসারে রাম মন্দির নির্মাণ তত্ত্বাবধান করার জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়।শিবসেনার সঙ্গে অযোধ্যার কোন রাজনৈতিক সম্পর্ক নেই।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে অযোধ্যা গিয়েছিলেন উদ্ধব ঠাকরে।এর আগে শিবসেনা সংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছিলেন, অযোধ্যায় যাতে রাম মন্দির নির্মাণ হয়। সেই ইচ্ছা ছিল বালাসাহেব ঠাকরের। এখন যখন রাম মন্দির নির্মাণ হচ্ছে তখন সেই কাজে যোগ দেবে শিবসেনা।এর জন্য শিবসেনার কোন আমন্ত্রণ পত্রের দরকার নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top