News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মের যাঁতাকলে সমাজের সংস্কার আনা সম্ভব নয় : মুক্তার আব্বাস নাকভি
Image

নিয়মের যাঁতাকলে সমাজের সংস্কার আনা সম্ভব নয় : মুক্তার আব্বাস নাকভি

নয়াদিল্লি, ২০ জুলাই (হি. স.):  নিয়মের যাঁতাকলে নয়, নিয়মকে মেনে সমাজের সংস্কার সম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র এবং প্রজন্ম নির্মাণে চলচ্চিত্র এবং সাংবাদিকতার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান বিজেপি তথা কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, সরকার, ক্ষমতা,  চলচ্চিত্র, সাংবাদিকতা সমাজের সূক্ষ্ম সুতোয় জুড়ে রয়েছে। সাহস, সংযম, সাবধানতা, সংকল্প এবং সমর্পণ এর মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতে হবে।

মুক্তার আব্বাস নাকভি আরও জানিয়েছেন, সংকটের সময় সরকার, সমাজ, চলচ্চিত্র এবং সাংবাদিকতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিহাস সাক্ষী রয়েছে স্বাধীনতার আগে এবং পরে যখনই কোনও সংকট দেখা দিয়েছে তখন দেশবাসী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গিয়েছে। প্রত্যেকে নিজের নিজস্ব কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করে গিয়েছে।বর্তমানে দেশ তথা গোটা বিশ্বে করোনা সংকট দেখা দিয়েছে।এমন পরিস্থিতির মধ্যেও পরিপক্বতার সঙ্গে সরকার, সমাজ, চলচ্চিত্র এবং সংবাদমাধ্যম নিজের কর্তব্য পালনে পিছপা হয়নি।সংকটের এই সময় থেকে কি করে বেরিয়ে আসা যায় এবং সমাধানই বা কোন পথে সেগুলি দেখিয়েছে সমাজের এই চারটি মাধ্যম।

ভারতীয়রা অনলাইন খবরে সন্তুষ্ট নয় তাদের দরকার সকালে উঠে এক কাপ চায়ের সাথে সংবাদপত্র। বিশ্ব যখন সংবাদ সংগ্রহের জন্য অনলাইন মাধ্যমের দিকে তাকিয়ে আছে তখন ভারত খবরের কাগজে মনোনিবেশ করে চলেছে।চলচ্চিত্র যতই স্মার্ট ফোন বা টেলিভিশনে বন্দি থাকুক না কেন। এখনও প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র উপভোগ করতে ভালবাসে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top