News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় নভেম্বর পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে চাল ও ছোলা : খাদ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় নভেম্বর পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে চাল ও ছোলা : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যােজনায় ত্রিপুরায় বিনামূল্যে চাল ও ছোলা সরবরাহ কর্মসূচি নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷ শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে খাদ্য ও জনসংভরণ মন্ত্রী মনােজ কান্তি দেব এই ঘোষণা করেছেন৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরায় খাদ্যের মজুত সন্তোষজনক৷ বাজারগুলিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে৷ লকডাউন চলাকালীন সময় থেকেই খাদ্য দফতর চ্যালেঞ্জ নিয়েই গণবন্টন ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রেখে মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে৷


এদিন তিনি লকডাউনের সময়কাল থেকে খাদ্য দফতরের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন৷ তিনি জানান, রাজ্যের ৩৪, ৪৬৪টি পরিবার চিহ্ণিত করা হয়েছে, যেখানে এক বা একাধিক শিশু অপুষ্টিজনিত রােগের শিকার৷ এবারের বাজেট ঘােষণা অনুযায়ী খুব শীঘ্রই ওই পরিবারদের মধ্যে নির্দিষ্ট হারে বিনামূল্যে চাল, ডাল, আটা ও লবণ সরবরাহ করা হবে৷ এই প্রকল্পটি আগামী তিন বছর পর্যন্ত চালু থাকবে৷ এজন্য খাদ্য দফতরের প্রতি বছর ৮.৬০ কোটি টাকা ব্যয় হবে৷ তাঁর কথায়, রাজ্য সরকার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের এপ্রিল মাস থেকে সমস্ত রেশনকার্ডধারীদের জন্য চিনি সরবরাহ শুরু করা হয়েছিলাে, যা এখনও চালু রয়েছে৷ এই প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য কোষাগার থেকে ১৮ কোটি টাকা ব্যয় হচ্ছে৷
কোভিড-১৯ মােকাবিলায় রাজ্য সরকার কর্তৃক ঘােষিত রিলিফ প্যাকেজের উল্লেখ করে খাদ্যমন্ত্রী জানান, খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন রেশন কার্ডধারীদের মধ্যে লকডাউনের শুরুতে এপ্রিল মাসে নিয়মিত বরাদ্দের চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে৷ সর্বমােট ৫.৬৭ লক্ষ এন এফ এস এ রেশনকার্ডধারী পরিবার এই সুবিধা পেয়েছেন৷ এই প্রকল্পের জন্য খাদ্য দফতরের ৬ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷ রাজ্যের ৫০ হাজার দরিদ্রতর এ পি এল পরিবারগুলির মধ্যে মে মাসের নিয়মিত বরাদ্দের চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে৷


পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘােষণা অনুযায়ী ইতিমধ্যেই প্রায় ৪৫ হাজার পরিবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এককালীন ১,০০০ টাকা করে অনুদান নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছেন৷ তিনি বলেন, বিনামূল্যে চাল সরবরাহের জন্য খাদ্য দফতর থেকে ৫৪ লক্ষ টাকা এবং এককালীন ১,০০০ টাকা করে অনুদান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এখন অবধি ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷ খাদ্য মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন ক্যাটাগরির ৯ লক্ষ ২১ হাজার রেশন কার্ড হােল্ডারদের ১,৮১৩টি রেশনশপের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে৷ ৫ লক্ষ ৭৯ হাজার পরিবার খাদ্য সুরক্ষা আইনের আওতায় গণবণ্টন ব্যবস্থায় অতি সুলভমূল্যে খাদ্যশস্য ও অন্যান্য রেশন সামগ্রী পেয়ে থাকেন৷
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যােজনায় প্রথম পর্যায়ে (এপ্রিল-জুন) কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যের ৫.৭৯ লক্ষ অন্ত্যোদয় ও প্রায়ােরিটি গ্লুপ রেশনকার্ডধারীদের মধ্যে বিনামূল্যে প্রতিমাসে মাথাপিছু ৫ কেজি হারে চাল এবং রেশনকার্ড প্রতি ১ কেজি মসুর ডাল সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিলা৷ বিনামূল্যে চাল বিতরণ এপ্রিল মাস থেকেই শুরু হয়েছিলা৷ ত্রিপুরায় মসুর ডাল দেরিতে পৌঁছানর কারণে বিতরণ শুরু হয়েছে মে মাস থেকে৷ এপ্রিল থেকে জুন এই তিন মাসে গড়ে ৫.৬৩ লক্ষ পরিবার বিনামুল্যে চাল সংগ্রহ করেছেন৷ পাশাপাশি, মে-জুন মাসে গড়ে ৫.৩৫ লক্ষ পরিবারের মধ্যে বিনামূল্যে মসুর ডাল সরবরাহ করা হয়েছে৷ রেশনের মাধ্যমে মাসিক নিয়মিত বরাদ্দ অনুসারে বিনামূল্যে সরবরাহকৃত রেশন সামগ্রীও আধারভিত্তিক বায়ােমেট্রিকের মাধ্যমে বিতরণ করা হয়েছে৷ যার ফলে সঠিক উপভােক্তাগণ তাদের রেশন সামগ্রী পেয়েছেন বলে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান৷


খাদ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যােজনায় দ্বিতীয় পর্যায়ে (জুলাই-নভেম্বর) বিনামূল্যে চাল ও ছোলা সরবরাহ কর্মসূচি নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে৷ জুলাই মাসের বরাদ্দ বিনামূল্যে চাল এবং জুন মাসের বকেয়া মসুর ডাল ১ জুলাই থেকে বিতরণ করা শুরু হয়েছে৷
গত আড়াই বছর সময়কালে খাদ্য দফতর কর্তৃক গৃহীত উল্লেখযােগ্য পদক্ষেপ সমূহের উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সমস্ত রেশনকার্ডের ডিজিটাইজড ডাটাবেস তৈরি করে আধার সংযুক্তিকরণের কাজ অতি দ্রুততার সঙ্গে শেষ হয়েছে৷ যার ফলে সারা রাজ্যে ৬২ হাজারেরও বেশি ভুয়াে রেশনকার্ড চিহ্ণিত করে বাতিল করা হয়েছে৷ এরফলে প্রতি মাসে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার রেশন সামগ্রী অপচয় বন্ধ হয়েছে৷ বিভিন্ন সামগ্রীর বর্তমান বাজার মূল্যের নিরিখে টাকার অঙ্ক প্রায় ৫ কোটি ১০ লক্ষ টাকা৷ তাছাড়া রাজ্যের রেশন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কম্পিউটারাইজড করার কেন্দ্রীয় প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে৷ এরফলে সরকার নির্ধারিত রেশন সামগ্রীর বিক্রয়মূল্য হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকার রেশনসামগ্রীর অপচয় বন্ধ হয়েছে৷ রেশন সামগ্রী সংগ্রহ করার পর ভােক্তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এস এম এস-এর মাধ্যমে রেশন সামগ্রী সংগ্রহের পরিমাণ ও দামের বিবরণ জানিয়ে দেওয়ার ব্যবস্থা দফতরের মাধ্যমে করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷


খাদ্যমন্ত্রী আরও জানান, উজ্জ্বলা যােজনায় এপ্রিল থেকে জুন এই তিন মাস বিনামূল্যে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, আই ও সি এল এর নির্দেশিকা অনুযায়ী প্রতিটি এল পি জি এজেন্সি তাদের ব্যবসাস্থল থেকে ১৫ কিলােমিটার এলাকার মধ্যে অবস্থিত প্রতিটি গ্রাহকের বাড়িতে হােম ডেলিভারির মাধ্যমে এল পি জি সিলিন্ডার সরবরাহ করতে বাধ্য৷ আর যারা হােমডেলিভারি নিতে ইচ্ছুক নন তাদের সিলিন্ডার পিছু ২৭.৬০ টাকা হােমডেলিভারির খরচ হিসাবে গ্যাস এজেন্সিগুলিকে গ্রাহকদের ফিরিয়ে দিতে বাধ্য৷ এ সম্পর্কিত কোনও অভিযােগ থাকলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে খাদ্য দফতরের নজরে নেওয়ার জন্য তিনি ভােক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top