News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের যাত্রা ভারত-বাংলা সামুদ্রিক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা
Image

ত্রিপুরার উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের যাত্রা ভারত-বাংলা সামুদ্রিক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম হয়ে আগরতলা পর্যন্ত পণ্য আনার জন্য জাহাজ রওয়ানা দিয়েছে৷ কেন্দ্রীয় জাহাজ দফতরের রাষ্ট্রমন্ত্রী মানসুখ মান্দাভিয়া পরীক্ষামূলক ওই পণ্য পরিবহণের সূচনা করেছেন৷ ঐতিহাসিক এই পদক্ষেপ ভারতীয় সামুদ্রিক ক্ষেত্র এবং উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বলে দাবি করেন তিনি৷


বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারে চুক্তির বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে পণ্য পরিবহণ শুরু হয়েছে৷ বৃহস্পতিবার কলকাতা বন্দর থেকে জাহাজ রড বহন করে নিয়ে গেছে৷ কলকাতা থেকে জলপথে ওই পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছবে৷ সেখান থেকে বাংলাদেশি ট্রাকে এগুলি ত্রিপুরায় যাবে৷ দুটি কন্টেনারে রড পশ্চিম ত্রিপুরায় যাবে এবং দুই কন্টেনারে ডাল অসমের করিমগঞ্জে চলে যাবে৷


এদিন নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে ওই পরীক্ষামূলক পণ্য পরিবহণের সূচনা করেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী মানসুখ মান্দাভিয়া৷ এ-উপলক্ষ্যে তিনি বলেন, এই নৌ রুট দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে৷ বাংলাদেশের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের স্বল্প দৈঘর্ে্যর রুট হিসেবে পরিচিতি লাভ করবে৷ তাঁর মতে, চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজ ভারত-বাংলাদেশ সামুদ্রিক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

পরীক্ষামূলকভাবে ত্রিপুরার জন্য জলপথে পণ্য পরিবহণের সূচনা হয়েছে৷ এটি সমগ্র ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিরাট সাফল্য বলে দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী মানসুখ মানদাভিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷
বৃহস্পতিবার এক টুইট বার্তায় কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশের সামুদ্রিক ক্ষেত্রে আজ ঐতিহাসিক দিন৷ বাংলাদেশের সমুদ্র বন্দরের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল এখন সমগ্র ভারতের সাথে যুক্ত হয়েছে৷ আজ পরীক্ষামূলক পণ্য পরিবহণে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর হয়ে ত্রিপুরা ও অসমের উদ্দেশ্যে জাহাজ রওয়ানা দিয়েছে, বলেন তিনি৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার পাল্টা টুইট করে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷ করোনা- প্রকোপের মাঝেও এই পদক্ষেপের জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পুনরায় এক টুইট বার্তায় বলেন, অত্যন্ত আনন্দ ভাগ করে নিচ্ছি, আজ জাহাজে করে রড বোঝাই দুটি এবং ডাল বোঝাই দুটি কন্টেনার কলকাতা বন্দর থেকে রওয়ানা দিয়েছে৷ ওই জাহাজ ২০ কিংবা ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছবে এবং সেখান থেকে সড়কপথে ২৬ জুলাই আগরতলা আইসিপি-তে আসবে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের আজ বিরাট সাফল্য হাতে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top