News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে এখন আর শহরের রাস্তাঘাট জলমগ্ণ হয় না, দাবি আগরতলাবাসীর
Image

বৃষ্টিতে এখন আর শহরের রাস্তাঘাট জলমগ্ণ হয় না, দাবি আগরতলাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ যুগের ধারাবাহিক পরিবর্তনেও তিলোত্তমা শহর আগরতলাবাসী সেই তিমিরেই ছিলেন৷ তবে ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমানে বৃষ্টির জমা জলের তাণ্ডব থেকে অনেকাংশে মুক্তি পেয়েছেন নিগমবাসী৷ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথম বর্ষায় হাঁটু জলে নেমে নিজের বিধানসভা এলাকা পরিদর্শন করে সমস্যা কত গভীরে উপলব্ধি করেছিলেন বিপ্লব কুমার দেব৷ সেদিন বানভাসি আগরতলা থেকে পুরবাসীকে চিরতরে মুক্তি দেওয়ার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আজ প্রায় নববই শতাংশ পূরণ হয়েছে বলে দাবি স্থানীয় জনগণের৷ এ বছর বর্ষা শুরু হলেও, আগরতলার রাস্তাঘাট জলে ডুবে যেতে দেখা যাচ্ছে না৷


দশকের পর দশক ধরে প্রতি বর্ষায় আগরতলা শহর জলমগ্ণ হয়ে পড়ত৷ বামেদের দাবি ছিল, শহর আগরতলা কড়াইয়ের মতো, বৃষ্টি হলে রাস্তায় জল জমবেই৷ মূলত, জল নিষ্কাশনি ব্যবস্থায় গলদের জন্যই বৃষ্টি হলে আগরতলা বানভাসি হয়ে পড়ত, আজ তা প্রমাণিত হয়েছে৷ ত্রিপুরায় ২০১৮ সালে ক্ষমতার পালাবদল হয়েছে৷ বামফ্রন্ট সরকার পরাস্ত হয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বিপ্লব কুমার দেব প্রথম বর্ষায় নিজ বিধানসভা কেন্দ্রে হাঁটু জলে নেমে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছিলেন৷ দুভর্োগের শিকার স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলেছিলেন তিনি৷ তাঁদের ওই সমস্যার স্থায়ী সমাধানের সেদিনই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

সে-মোতাবেক মুখ্যমন্ত্রী আগরতলা স্মার্ট সিটি মিশন এবং নগরোন্নয়ন দফতরকে নির্দেশ দেন, শহর জলমগ্ণ হয়ে পড়ার স্থায়ী সমাধান করতে হবে৷ তাতে যুদ্ধকালীন তৎপরতায় আগরতলার ড্রেনগুলি পরিষ্কারের কাজ শুরু হয়ে যায়৷ নিকাশি ব্যবস্থা আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলা হয় মাত্র আড়াই বছরের মধ্যেই৷ অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে ড্রেনগুলি পরিষ্কারের ফলে এখন বৃষ্টির জল আর দমে থাকে না৷ তাছাড়া, পাম্প হাউসগুলিও অত্যন্ত তৎপরতার সাথে প্রতিনিয়ত কাজ করে চলেছে৷ এরই মধ্যে সমস্ত কভার ড্রেনের অসমাপ্ত কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে৷ ফলে, রাস্তায় জল জমে যাওয়ার সমস্যা বহুলাংশে কমেছে৷


এ-বিষয়ে বনমালিপুর এলাকার বাসিন্দা জনৈক তপন কুমার দাস বলেন, আগরতলার ড্রেন জবরদখল করে মানুষ বাড়িঘর করেছিলেন৷ এখন সে সব দখলমুক্ত হয়েছে৷ ফলে, ড্রেন পরিষ্কার হচ্ছে সঠিকভাবে৷ তাঁর কথায়, বহু বছর বর্ষার সময় রাস্তায় জল জমে যাওয়ায় জরুরি কাজ থাকলেও কোনও উপায় ছিল না৷ বাড়িতে বন্দি হয়ে থাকতে হত আমাদের৷ বর্ষাকাল আমাদের জন্য আতঙ্ক ছিল৷ কিন্তু এখন সেই ভোগান্তি থেকে অনেকটা মুক্তি পেয়েছি, বলেন তিনি৷ একই এলাকার বাসিন্দা প্রণব চৌধুরীর দাবি, এখন বৃষ্টি হলে ভোগান্তি নেই বললেই চলে৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বহুলাংশে পূরণ হয়েছে৷ তাঁর মতে, ইচ্ছে করলেই এই সমস্যার ১০০ শতাংশ সমাধান সম্ভব নয়৷ তাতে, যাদুমন্ত্রের প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, এখন ড্রেনগুলির গভীরতা বেড়েছে৷ প্রতিনিয়ত ড্রেন পরিষ্কারের ফলে গভীরতা ১ ফুট থেকে বেড়ে ৩ ফুট হয়েছে৷ তিনি মনে করেন, প্রশাসনের ২৪ ঘণ্টা নজরদারির জন্যই এখন দীর্ঘ বছরের সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top