News Flash

  • Home
  • Uncategorized
  • কন্টেইনমেন্ট জোনের নাগরিকদের সমস্যা নিয়ে প্রশাসনের হেলদোল নেই, ক্ষোভ
Image

কন্টেইনমেন্ট জোনের নাগরিকদের সমস্যা নিয়ে প্রশাসনের হেলদোল নেই, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৬ জুলাই৷৷ গত দশই জুলাই শ্রমিক টিলাতে একজন করোনা পজেটিভ পাওয়া যায় ৷ এরপর কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে গত এগারো জুলাই মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের উপস্থিতিতে মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শ্রমিক টিলা সিল করে দেওয়ার পর এলাকার লোকজনেরা প্রয়োজন কিংবা অপ্রয়োজনে বের হতে পারছে না৷ ফলে এলাকার শ্রমজীবী অংশের মানুষেরা বিপাকে পরেছে৷ জোন এলাকার লোকজনের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য সরকারীভাবে অস্থায়ী রেশন সপের ব্যাবস্থা করা হলেও তারপরেও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে না পেরে জোন এলাকার মানুষ জনেরা দিশেহারা হয়ে পরেছে৷


কেমন আছে কন্টেইনমেন্ট জোন এরিয়ার লোকেরা৷ সেই খোঁজে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিলোনিয়া আয্যকলোনীস্থিত নয় নং ওয়ার্ডের শ্রমিক টিলার কন্টেইনমেন্ট জুনের সামনে গিয়ে খোঁজ নিতে দেখা যায় ঐ এলাকার লোকজনেরা রেশন সামগ্রী তুলছে কন্টেইনমেন্ট জোনের সামনে বসা অস্থায়ী রেশন শপ থেকে৷
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখতেই কন্টেইনমেন্ট জোনের এলাকার লোকজনেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তূলে ধরে ক্ষোভ ব্যাক্ত করেন৷ কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে এলাকা সিল করার পর থেকে কেউ একবারের জন্য খোঁজ নিতে আসেনি৷ এই অভিযোগ তুলে ক্ষোভ ব্যাক্ত করেন সংবাদ প্রতিনিধিদের সামনে৷ পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর রেশন সামগ্রী পাওয়া যাচ্ছে৷ তাও চাল , ডাল , লবন ছাড়া আর কিছু নেই৷ এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে কন্টেইনমেন্ট জোন এরিয়ার শ্রমিক টিলার লোকদের মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top