News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে পরিবারের ৪ জন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

উত্তর প্রদেশে পরিবারের ৪ জন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বারাবাঙ্কি (উত্তর প্রদেশ), ১৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় অস্বাভাবিক মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। মঙ্গলবার সকালে বারাবাঙ্কি জেলার কোতয়ালি থানার অন্তর্গত আবাস বিকাশ কলোনিতে অবস্থিত একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ জন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতরা আবাস বিকাশ কলোনিতে অবস্থিত ওই বাড়িতে ভাড়া থাকতেন। মৃতদের নাম-লাল কিশোর (৪০), তাঁর স্ত্রী প্রীতি (৩৪), ছেলে প্রেম (১২) এবং মেয়ে আকৃতি (৮)।

বারাবাঙ্কি পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী জানিয়েছেন, বুধবার সকালে দুধ বিক্রেতা দুধ দিতে আসেন, বারবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না পেয়ে জানালা থেকে ঘরের ভিতরে উঁকি দেন তিনি। দুধ বিক্রেতা দেখেন ঘরের সিলিংয়ে একই পরিবারের ৪ জন সদস্যের দেহ ঝুলছে। তিনি প্রথমে প্রতিবেশীদের জানান, পরে থানায় খবর পৌঁছয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাড়িতে টিভিতে সাঁটানো ছিল সুইসাউড নোট। সুউসাইড নোটে উল্লেখ রয়েছে, ভাইয়ের সঙ্গে জমি বিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন লাল কিশোর। স্থানীয় সূত্রের খবর, দিল্লিতে একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করতেন লাল কিশোর। পুলিশ ঘর থেকে একটি ল্যাপটপও উদ্ধার করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top