নয়াদিল্লি, ১২ জুলাই (হি. স.): করোনার বিরুদ্ধে ভারত যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা গোটা বিশ্ব প্রশংসা করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার কাদারপুর গ্রামে সিআরপিএফের প্রশিক্ষণকেন্দ্রে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর বৃক্ষরোপণ কর্মসূচীর প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত।গোটা বিশ্ব ভেবেছিল করোনা মোকাবিলায় ভারত কি করবে।কিন্তু এখন করোনা প্রতিরোধের ক্ষেত্রে ভারতের সাফল্যকে নিরীক্ষণ করে খুশি বিশ্ব। এই মুহূর্তে ভারত সাফল্যের সঙ্গে করোনা প্রতিরোধের কাজ চলছে। করোনা নির্মূলের লক্ষ্যে ভারতের নিরাপত্তা বাহিনীর ভূমিকা অপরিসীম।এই সকল করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাই।জঙ্গি দমনের পাশাপাশি করোনা দমন কি করে করতে হয় সেটাও তারা দেখিয়ে দিয়েছে। আগামী দিনে যখনই করোনা সংকটকাল নিয়ে ইতিহাস লেখা হবে তখন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আত্মত্যাগকে মনে রাখা হবে।সর্ব ত্যাগী সেইসব জওয়ানদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর বৃক্ষরোপন অনুষ্ঠানের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

করোনা মোকাবিলায় সাফল্যের সঙ্গে লড়ছে ভারত : অমিত শাহ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















