News Flash

Image

ব্রিজ ভেঙ্গে আহত ২ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার বড় পাথরির ভালোখোলা এলাকায় বেইলি ব্রিজ ভেঙে গুরুতরভাবে আহত হয়েছে দুই শ্রমিক৷ সংবাদ সূত্রে জানা গেছে ওই এলাকায় একটি বেইলি ব্রিজ নির্মাণ কাজ চলছে গত বেশ কিছুদিন ধরেই৷ নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে৷ তাতে বিকট আওয়াজ হয়৷ আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ দুর্ঘটনায় আহত শ্রমিককে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যান৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন৷ নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ৷ সে কারণেই দুর্ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top