News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ছটি রাজ্যে নিয়ন্ত্রণ করা গিয়েছে পঙ্গপালের হানা : কৃষিমন্ত্রী
Image

দেশের ছটি রাজ্যে নিয়ন্ত্রণ করা গিয়েছে পঙ্গপালের হানা : কৃষিমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.): পঙ্গপালের হানায় জেরবার দেশের কৃষকরা। এমন পরিস্থিতিতে খুশির খবর শোনালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। শনিবার তিনি জানিয়েছেন দেশের ছটি রাজ্যে পঙ্গপালের হানা নিয়ন্ত্রণ করা গিয়েছে। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ১১ এপ্রিল পঙ্গপালের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। ৯ জুলাই পর্যন্ত রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় ১৫১২৬৯ হেক্টর জমিতে পঙ্গপালের প্রকোপ নিয়ন্ত্রণ করা গিয়েছে। রাজ্য সরকারও পঙ্গপাল নিয়ন্ত্রণ অভিযান শুরু করে দিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্রিশগড়, হরিয়ানা, বিহারের সরকার ৯ জুলাই ৯ জুলাই পর্যন্ত ১৩২৬৬০ হেক্টর জমিতে পঙ্গপাল নিয়ন্ত্রণ করেছে।

শনিবার কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ৯ জুলাই পর্যন্ত রাজস্থানের কৃষি বিভাগ বারমের, জয়সালমের, যোধপুর, যোধপুর করৌলি জেলায় পঙ্গপালের হানা রোধ করতে সক্ষম হয়েছে। গুজরাটের ভুজ এবং উত্তর প্রদেশের এটাওয়াহতে বর্তমানে পঙ্গপালের দমন চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top