শ্রীনগর, ৭ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে মারণ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর ৬০-এর একজন পৌঢ়া। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার কুঞ্জের এলাকার বাসিন্দা করোনা-আক্রান্ত ওই পৌঢ়া মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার সিডি হাসপাতালে প্রাণ হারিয়েছেন। ফলে, জম্মু ও কাশ্মীরে মৃত্যু বেড়ে হল ১৪১।
হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. সেলিম তাক জানিয়েছেন, গত ৩ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বারামুল্লার কুঞ্জের এলাকার বাসিন্দা ওই পৌঢ়া। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। আরও একজনের মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে করোনায় মৃত্যু বেড়ে হল ১৪১। ১৪১ জনের মধ্যে ১২৭ জনের মৃত্যু হয়েছে কাশ্মীর উপত্যকায় এবং ১৪ জন জম্মু ডিভিশনে মারা গিয়েছেন।



















