News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন চলাকালীন রাজ্যে এসে বিপাকে পড়লেন বিমানযাত্রীরা
Image

লকডাউন চলাকালীন রাজ্যে এসে বিপাকে পড়লেন বিমানযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ বিমান চালু রয়েছে৷ এই সুযোগে নিজেদের বাড়িতে ফেরার জন্য রাজ্যেরই কয়েকজন টিকিট কেটে আগরতলায় এমবিবি বিমানবন্দরে আসেন রবিবার সন্ধ্যায়৷ এদের মধ্যে কেউ বেঙ্গালুরু থেকে, কেউ পুনে থেকে কেউ চেন্নাই থেকে৷ তবে তারা আগরতলা বিমানবন্দরে আসার পর জানতে পারে, রাজ্যে লকডাউন চলছে৷ তাদের সেখান থেকে সি আই এস এফ জওয়ানরা জানিয়ে দেয়, তারা কেউই আগরতলা বিমান বন্দরে থাকতে পারবে না৷


পুলিশ এসে তাদের নিয়ে যাবে৷ যথারীতি পশ্চিম থানা থেকে একটি গাড়ি দিয়ে এই বিমান যাত্রীদের নিয়ে আসা হয় পশ্চিম থানাধীন পোস্টফিস চৌমুহনীতে৷ এখানে এনেই পুলিশ তাদের দায়িত্ব খালাস করে দেয়৷ যাত্রীদের কারোর বাড়ি ধর্মনগর তো কারোর সাব্রুম, কারোর বিলোনিয়া৷ লকডাউন চলছে, তো তারা যাবেন কিভাবে৷ কোথায় থাকবেন তারা এই বিষয়ে তারা পুলিশের কাছে সহায়তা চাইলে পুলিশ তাদের ধুর ছাই করে থানার এলাকা থেকে রীতিমতো তাড়িয়ে দেয়৷ কি অবস্থা৷ যেখানে পুলিসের দায়িত্ব তাদের ব্যবস্থা করে দেওয়ার, সেখানে পুলিসই তাদের তাড়িয়ে দেয়৷ উপায় না পেয়ে এই সব ছেলেরা মাঝ রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকে৷


কোথায় যাবে, কি করবে, তারা তা নিয়েই সন্দিহান হয়ে পড়ে সবাই৷ এই বিষয়ে একজন যাত্রী বলেন, বিপদের সময় তো পুলিসের সহায়তা দরকার৷ যেটাই করলোনা পশ্চিম থানার পুলিশ৷ উল্টো তাদের তাড়িয়ে দেওয়া হলো৷ এই ভাবে কি কেউ মানুষের বিপদের সময় করে নাকি, বলেই নিজেদের অভিযোগ জানায় যাত্রীরা৷একই কথা বলেন আরেকজন যাত্রী ও৷ তিনি বলেন, একে তো লকডাউন, তার মধ্যে তাদের কারোর কাছেই সেই রকম অর্থ নেই,হোটেল ভাড়া করে থাকার জন্য৷ কি যে করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না৷এমন তো হওয়ার কথা ছিল না৷ যারাই বিমানে করে আসবেন এমন জরুরি কালীন সময়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার দায়িত্ব কিন্তু পুলিশেরই৷

যেটাই বিগত দিনে হয়েছে৷ আর এখন তো করোনা পরিস্থিতি৷ এর মধ্যে তো এই সব যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আরো অধিক পুলিশের৷ এটা না করে কিভাবে পুলিস, তাদের খোলা রাস্তায় ছেড়ে দিল, এটাই মূল প্রশ্ণ যাত্রীদের৷ অবশেষে তারা বাধ্য হয়ে হোটেলে উঠলেন৷ কিন্তু হোটেলের টাকা কিভাবে দেবেন তারা, তাই এখন তাদের জানা নেই৷ এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি ও আকর্ষণ করলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top