News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রী পরিষেবায় অসম ও ত্রিপুরার জন্য ৯টি অত্যাধুনিক ট্রেন
Image

বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রী পরিষেবায় অসম ও ত্রিপুরার জন্য ৯টি অত্যাধুনিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  বেসরকারি ব্যবস্থাপনায় রেল পরিচালনায় উত্তর-পূর্বাঞ্চল অতিরিক্ত ৯ টি ট্রেন পাচ্ছে৷ তাতে, অসম ৭টি এবং ত্রিপুরা-র জন্য দুইটি ট্রেন বরাদ্দ হয়েছে৷ অত্যাধুনিক ওই ট্রেন পরিষেবায় উত্তর-পূর্বাঞ্চল দারুণভাবে উপকৃত হবে বলে দাবি করেছেন পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে-র মুখ্য জনসংযোগ আধিকারিক সুভানন চন্দ৷



সম্প্রতি ভারত সরকার ১৫১টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনায় সিদ্ধান্ত নিয়েছে৷ ১০৯টি রুটে ওই ট্রেন চলাচল করবে৷ তাতে, ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে আশা করা যাচ্ছে৷ ভারত সরকারের নতুন উদ্যোগে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল উপকৃত হবে৷



এ-বিষয়ে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে-র মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, উত্তর-পূর্বাঞ্চল অত্যাধুনিক ট্রেন পেতে চলেছে৷ সমস্ত আধুনিক সুবিধা যুক্ত বগি-তে সফর অত্যন্ত আরামদায়ক হবে৷ তাঁর দাবি, এমন ট্রেন অসম ৭টি এবং ত্রিপুরার জন্য দুইটি বরাদ্দ হয়েছে৷ তিনি জানান, প্রতিদিন গোয়াহাটি- দিল্লি, গুয়াহাটি- বেঙ্গালুরু, গুয়াহাটি-কুচুভেলি, গুয়াহাটি-শিয়ালদাহ এবং নিউ বঙাইগাঁও-হাওড়া ত্রি-সাপ্তাহিক, গুয়াহাটি-দ্বারভাঙা এবং ডিব্রুগড়- পুণে সাপ্তাহিক এবং আগরতলা- ভূপাল ও আগরতলা-করিমগঞ্জ সাপ্তাহিক পরিষেবা দেবে৷



তাঁর কথায়, ওই ট্রেনে ভ্রমণ সময় অনেক কমবে৷ বিশেষ করে দিল্লি-কলকাতা রুটে ভীষণ ব্যস্ততম রুট হওয়া সত্ত্বেও ওই ট্রেনে পৌছাতে সময় কম লাগবে৷ সাথে তিনি যোগ করেন, যাত্রী সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে৷ ফলে, যাত্রীদের ট্রেন সফরে ভিন্ন অভিজ্ঞতার অনুভূতি মিলবে৷ তাঁর মতে, এপ্রিল ২০২৩ নাগাদ নতুন ওই পরিষেবা চালু হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top