News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা লড়াইয়ে চিনকে জমি দিয়ে দিয়েছিল কংগ্রেস, তোপ জগত প্রকাশের
Image

বিনা লড়াইয়ে চিনকে জমি দিয়ে দিয়েছিল কংগ্রেস, তোপ জগত প্রকাশের

নয়াদিল্লি, ২২ জুন (হি. স.):  ভারত ও চিনের মধ্যে ক্রমাগত বেড়ে চলা উত্তেজনা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বক্তব্যের বিরুদ্ধে সরব হলেন বিজেপি জাতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। যে দল ক্ষমতায় থাকাকালীন কোন রকমের লড়াই ছাড়াই দেশের জমি আত্মসমর্পণ করে দিয়েছিল। সেই দলেরই সদস্য হলেন মনমোহন সিং। তার এমন মন্তব্য শব্দের খেলা করা ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি।

সোমবার মনমোহন সিংয়ের বিবৃতির পরে বিজেপি জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা একটি টুইট করেন।যাতে তিনি লিখেছেন, ড. মনমোহন সিং সেই দলেরই সদস্য, যারা ৪৩ হাজার কিলোমিটার বিস্তৃত ভারতীয় জমি চিনকে দিয়ে দিয়েছিল। ইউপিএ সরকারের আমলে নিকৃষ্টতম রণনীতি দেখানো হয়েছিল এবং বিনা লড়াই করেই জমি দিয়ে দেওয়া হয়েছিল।বর্তমানে দেশের সামরিক বাহিনীর ওপর ভরসা রাখা উচিত।অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে জগত প্রকাশ বলেন, এই সেই কংগ্রেস দল যারা ক্রমাগত ভারতীয় সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করে গিয়েছে।সেনাবাহিনীর মনোবলকে নষ্ট করার জন্য সচেষ্ট এই দল।মনমোহন সিংয়ের এই শব্দের খেলায় দেশবাসী বিশ্বাস করবে না।দেশের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থাশীল এবং সমর্থন করে চলেছে।বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রকেই সর্বাগ্রে রেখেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top