News Flash

  • Home
  • Uncategorized
  • পুরীতে এবার রথযাত্রা হচ্ছে না, ঐতিহাসিক সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Image

পুরীতে এবার রথযাত্রা হচ্ছে না, ঐতিহাসিক সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): জনগণের স্বাস্থ্য এবং সুরক্ষাই সর্বাগ্রে, তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এ বছর রথযাত্রা স্থগিত করলে ভগবান জগন্নাথও আমাদের ক্ষমা করে দেবেন। তাই স্থগিত করা হচ্ছে রথযাত্রা। করোনাভাইরাস মহামারির কারণে ইতিহাসে এই প্রথম শতাব্দী-পুরানো পুরীর জগন্নাথ মন্দিরের বার্ষিক রথযাত্রা স্থগিত করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ২৩ জুন রথযাত্রা হওয়ার কথা ছিল। ফলে এবার আর গুন্ডিচায় মাসির বাড়ি যাওয়া হচ্ছে না জগন্নাথ দেবের।

ভারতে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতি আগামী ২৩ জুন রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে প্রচুর মানুষের সমাগম হবে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই এ বছর রথযাত্রা স্থগিত করল সুপ্রিম কোর্ট। ওডিশা বিকাশ পরিষদের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এ বছর রথযাত্রা স্থগিত করলে ভগবান জগন্নাথ আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু, অনুমতি দিলে ভগবান জগন্নাথ আমাদের কখনই ক্ষমা করবেন না। কোভিড-১৯ মহামারির সময় বিপুল জমায়েত হতে পারে না, জনগণের স্বাস্থ্য এবং সুরক্ষার স্বার্থে এ বছর রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top