News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তারবাদ নীতির জন্যই ধ্বংস হবে চিনের, দাবি বিশ্ব হিন্দু পরিষদের
Image

বিস্তারবাদ নীতির জন্যই ধ্বংস হবে চিনের, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.):  পূর্ব লাদাখের গালওয়ানে চিনা আগ্রাসনের বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভে ফুটছে।এমন পরিস্থিতিতে শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে চিনের বিরুদ্ধে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। বিস্তারবাদী মানসিকতার জন্যই পতন হবে চিনের বলেই মন্তব্য  করা হয়েছে  বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে । বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারাণ্ডে এক বিবৃতি জারি করে বলেছেন, চিনকে বুঝতে হবে এটা ১৯৬২ সাল নয়, ২০২০ ভারত।

যার সক্ষম নেতৃত্ব, সৈন্য শক্তি এবং ঐক্যবদ্ধতা গোটা বিশ্ব ভাল করেই জানে।করোনার মাধ্যমে গোটা বিশ্বের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়ে চিন যে কুট চক্রান্ত করেছে, তা গোটা বিশ্ব বুঝতে পারছে। নিজেদের পাপকে আড়াল করার চেষ্টা করছে চিন। দুনিয়ার নজর তারা অন্যত্র ঘোরাতে চাইছে।কুদৃষ্টি দেওয়া চিনকে যোগ্য জবাব দেবে ভারতীয়রা। আখশাই চিন ভারতের ছিল, আছে ও থাকবে। চিনের কুকীর্তিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরবে ভারত। চিনকে পুরোপুরি পিষে মারতে হবে। তা না হলে তারা শোধরাবে না।

চিনা পণ্য বর্জন এবং মোবাইল অ্যাপ তাগ করতে হবে। এমনটা করলে চিনের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। ভারতের প্রতিটি বাড়িতে গিয়ে চিনের বিরুদ্ধে প্রচার চালাতে হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top