News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের এলাকা করোনামুক্ত রাখতে বিধায়কদের উদ্দেশ্যে আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

নিজেদের এলাকা করোনামুক্ত রাখতে বিধায়কদের উদ্দেশ্যে আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ ‘‘নিজের নিজের বিধানসভা ক্ষেত্রকে করোনা মুক্ত গড়ে তোলার জন্য প্রয়াসী হোন’’৷ আজ বিজেপি ও আইপিএফটি দলের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে আয়োজিত বৈঠকে পৌরোহিত্য করে এই পরামর্শ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি যোগ করেন, একান্তবাসের নিয়ম লঙ্ঘন করার দায়ে ২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ১২ জনকে জেলে পাঠানো হয়েছে৷ বাকি ৮ জনের আইসোলেশন সমাপ্ত হলে জেলে পাঠানো হবে৷


এদিন মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে তা উপযুক্ত মানুষের কাছে পৌঁছনোর বিষয়ে নিজেদের নির্বাচনী ক্ষেত্রে নজরদারি রাখুন৷ তিনি জোর দিয়ে বলেন, কোভিড-১৯ প্রতিহত করার জন্য সরকার যে সব পদক্ষেপ গ্রহণ করেছে, তা সাধারণ মানুষের কাছে সময় মতো পৌঁছনোর বিষয়টি নিশ্চিত করুন৷ তাঁর বিশ্বাস, বিধায়কগণ নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রের প্রতি দায়বদ্ধতা পালনে সব ধরনের চেষ্টা করবেন৷


আজকের বৈঠকে বিধায়কদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে উঠে এসেছে, ত্রিপুরার সার্বিক স্থিতি সদর্থক৷ কোনও ধরনের গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি৷ অন্য রাজ্য থেকে যাঁরা এসেছেন তাঁদের মধ্যেই সংক্রমণ সীমাবদ্ধ রয়েছে৷ মূলত, গ্রামীণ স্তর থেকে এই রিপোর্ট পাওয়া গেছে৷ পাশাপাশি একান্তবাসের যাবতীয় সুযোগ-সুবিধা সরকারি উদ্যোগে প্রদান করা হচ্ছে বলে এদিন আলোচনায় গুরুত্ব পেয়েছে৷

বৈঠকে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে, সিপাহিজলা জেলার কিছু সংক্রমিত মানুষ সরকারি বিধি নিষেধ ঠিকমতো মানছেন না৷ তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এমন ২০ জন মানুষকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের মধ্য থেকে ১২ জনকে জেলে পাঠানো হয়েছে৷ বাকি ৮ জন আইসোলেশন রয়েছেন৷ পরে তাদেরও জেলে পাঠানো হবে৷ এদিন আবারও স্পষ্ট করে দেওয়া হয়েছে, একান্তবাসের নিয়ম নীতি পালন না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত এবং স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ তার সুবিধা যাতে মানুষ অধিক পরিমাণে পান, তা-ও নিশ্চিত করার জন্য বলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, আগামী দিনে এ সংক্রান্ত শিবির বিভিন্ন জায়গায় বসানো হবে এবং তার সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে৷

মুখ্যমন্ত্রী বিধায়কদের কাছ থেকে বিভিন্ন এলাকা সম্পর্কে খোঁজ-খবর নেন৷ প্রায় সব জায়গা থেকেই সদর্থক সাড়া এসেছে৷ বৈঠকে মানুষের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিধায়কদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ সরকারের যাবতীয় কর্মসূচি মানুষের কাছে তুলে ধরা এবং বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন বিধায়কগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top