News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতাল সংলগ্ণ এলাকা পরিদর্শন করলেন সাংসদ প্রতীমা
Image

জিবি হাসপাতাল সংলগ্ণ এলাকা পরিদর্শন করলেন সাংসদ প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ সাংসদ প্রতিমা ভৌমিক মঙ্গলবার জিবি হাসপাতাল সংলগ্ণ এলাকা পরিদর্শন করেছেন৷ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা ও সাংসদ প্রতিমা ভৌমিক সফরসঙ্গী ছিলেন৷ সফরকালে জিবি হাসপাতালে চারদিকের পরিবেশ সম্পর্কে তিনি বিস্তারিতভাবে খোঁজ-খবর নেন৷ সাংসদ নিজেও হাসপাতালে চারদিক সরজমিনে পরিদর্শন করেছেন৷ জিবি হাসপাতালে চারদিকের পরিবেশ আরো সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেই সাংসদ প্রতিমা ভৌমিক এর এই সফর বলে জানা গেছে৷

সাংসদ প্রতিমা ভৌমিক এর এই সফর তাৎপর্যপূর্ণ বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ জিবি হাসপাতাল এলাকা পরিদর্শনকালে সাংসদ প্রতিমা ভৌমিক জানান জিবি হাসপাতাল এলাকায় রোগীদের পরিবারের লোকজনদের জন্য একটি শেল্টার হাউজ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে৷ এছাড়াও জিবি হাসপাতালে চারদিকের পরিবেশ নির্মল ও সৌন্দর্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন৷ হাসপাতাল ও পার্শবর্তী এলাকার পরিবেশ মনোরম না হলে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার যথেষ্ট আশঙ্কা থেকেই যায়৷ সেজন্যই পরিবেশ স্বচ্ছ ও সৌন্দর্য করার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ সাংসদ প্রতিমা ভৌমিক এর সফরসঙ্গী বিভিন্ন দফতরের আধিকারিকদের এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন তিনি৷

সাংসদের এই সফরকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চারদিকে অবস্থানকারী লোকদের মধ্যে খুশির হাওয়া বইছে৷ কেননা এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন জিবি হাসপাতালে চারদিকের পরিবেশকে সৌন্দর্যায়ন করার জন্য৷ বিলম্বে হলেও সাংসদ প্রাথমিক এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন বলে এলাকাবাসীর অভিমত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top