News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণের কারণে পিছিয়ে গেল অস্কার অনুষ্ঠানের সূচি
Image

করোনা সংক্রমণের কারণে পিছিয়ে গেল অস্কার অনুষ্ঠানের সূচি

নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.) :  করোনা সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হল ২০২১ সালের অস্কার অনুষ্ঠানের সূচি। ৯৩ তম অস্কার অনুষ্ঠান ফেব্রুয়ারির বদলে হবে এপ্রিলের ২৫ তারিখ। দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং এবিসি টেলিভিশন নেটওয়ার্ক সোমবার একথা ঘোষণা করে। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত মনোনয়নের জন্য ছবি পাঠানো যাবে। এমনটাই জানিয়েছেন অ্যাকাডেমি বোর্ডের সদস্যরা।

দ্য অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন এবং সিইও ডন হাজসন তাঁদের যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বের করোনা পরিস্থিতিতে ছবি তৈরি এবং মুক্তি ভাবনার অতীত। ছবি নির্মাতারা যাতে তাঁদের কাজ শেষ করে ছবি মুক্তির সময় পান, সে কারণেই পিছিয়ে দেওয়া হল এই অনুষ্ঠানের তারিখ। মনোনয়নের জন্য ছবি পাঠানোর সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী বছর ১৫ মার্চ মনোনীত ছবির তালিকা ঘোষণা করা হবে। অস্কার অনুষ্ঠান বাতিলের ঘটনা এর আগেও হয়েছে। ১৯৩৮ সালে লস এঞ্জেলেসে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল এই অনুষ্ঠান। এর পর ১৯৬৮ সালে ড.‌ মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার কারণে পিছিয়ে যায় অস্কার অনুষ্ঠান। ১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের খুনের ঘটনার পর শুরু হওয়ার মাত্র চার ঘণ্টা আগে অনুষ্ঠান বাতিল করা হয়। এবছর করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top