News Flash

  • Home
  • Uncategorized
  • অভিমুখ বদল! ফের উত্তর ভারতের দিকে রওনা পরিযায়ী শ্রমিকদের
Image

অভিমুখ বদল! ফের উত্তর ভারতের দিকে রওনা পরিযায়ী শ্রমিকদের

নয়াদিল্লি, ১১ জুন (হি. স.):  এ যেন নিরন্তন পথ চলা। সেই পথের যেন কোনও শেষ নেই। ঠিক এমনটাই অবস্থা হয়েছে বিহারের পরিযায়ী শ্রমিকদের। লকডাউনের সময় পঞ্জাব এবং দিল্লি থেকে নিজ রাজ্য বিহারে চলে আসে তারা। কিন্তু এখানে কর্মসংস্থানের কোনও সুযোগ না পেয়ে ফের ভগ্ন হৃদয় নিয়ে উত্তর ভারতের পঞ্জাব ও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিযায়ী শ্রমিকের দল।এই সকল শ্রমিকদের উত্তর ভারতের এই দুই রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর বন্দোবস্ত করেছে ভারতীয় রেল।গোটা দেশজুড়ে চলছে আনলক ওয়ান। ফলে করোনা কাঁটা সত্ত্বেও অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে জনজীবন।নিজের কর্মক্ষেত্র ফিরে যেতে উদগ্রীব তারা।

সহরসা থেকে বেগুসারাই, বারাউনি, সমস্তিপুর, মুজাফফরপুর হয়ে নয়াদিল্লিগামী বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেস এখন এই সকল শ্রমিকদের প্রধান ভরসা হয়ে গিয়েছে। এই সকল শ্রমিকরা মনে করছে যে করোনা বিধ্বস্ত দিল্লিতে গিয়ে তাদের ফের জুটে যাবে কাজ। বর্তমানে পঞ্জাবে এখন ফসল কাটার মৌসুম চলছে।এই ক্ষেত্রে বিহারী শ্রমিকদের একটা চাহিদা রয়েছে। সেই চাহিদাকেই কাজে লাগাতে চাইছে এই সকল পরিযায়ী শ্রমিকেরা। গতবছর স্বাভাবিক সময় ফসল কাটার জন্য প্রত্যেক শ্রমিককে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল।কিন্তু করোনার জেরে শ্রমিকের পরিমাণ কম থাকায় দৈনিক ৮০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মালিকপক্ষ। পাশাপাশি ট্রেনের টিকিটের দাম এবং যাত্রাপথে খাবারের ব্যবস্থা মালিকপক্ষই করে দেবে। ফলে এই সুযোগ হাতছাড়া করতে নারাজ বিহার রাজ্যের শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮ টা ৫২ মিনিট নাগাদ বারাউনি জংশন স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে বৈশালি সুপারফাস্ট এক্সপ্রেস দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।শ্রমিকের সংখ্যা চোখে পড়ার মতো। থার্মাল স্ক্যানিং এর পরই তাদের ট্রেনে তোলা হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top