News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রোগীদের আনতে গিয়ে অসুস্থ হলেন দুই এম্বুলেন্স চালক
Image

করোনা রোগীদের আনতে গিয়ে অসুস্থ হলেন দুই এম্বুলেন্স চালক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জুন৷৷ মঙ্গলবার দিনের জন্য রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা৷ বাড়ি থেকে করোনা পজিটিভ আক্রান্ত ৩ রোগীকে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার আগে মাত্র কিছু সময়ের ব্যবধানে পরপর শারীরিক অসুস্থ হয়ে পড়লো দুই এম্বুলেন্স চালক৷ পরবর্তী সময়ে অসুস্থ চালকদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক৷ মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমার রঘুনাথপুর এলাকায় এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে এই এলাকার ৩ ব্যক্তির শরীরে করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়ে৷ সেই খবর আসার পরই মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোগীদের চিহ্ণিত করে লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারে আনার ব্যবস্থা করা হয়৷ এরআগে এম্বুলেন্স চালক পিপিই কিট পড়ে রোগীদের নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ এমন সময় আচমকা অসুস্থ হয়ে পরে সে৷ হঠাৎই অজ্ঞান হয়ে যায় চালক৷ যথারীতি এই ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান বিশালগড়ের এসডিএমও জে এম দাস৷ ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তিনি তার গাড়ি চালককে দিয়ে করোনা পজিটিভ রোগীদের পাঠানোর উদ্যোগ নেন৷ কিন্তু পিপিই কিট পড়ার পর সেই চালকও অসুস্থ হয়ে পড়ে৷


পরবর্তীতে বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিককে জানানো হলে অন্য চালকের ব্যবস্থা করে করোনা রোগীদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়৷ তবে এই ঘটনায় এসডিএমও সাক্ষাতে জানিয়েছেন, প্রচন্ড গরমের কারণে পিপিই কিট পরিধানের কারণে শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় চালকদের৷ মূলত প্রচন্ড গরমে অসুস্থ হয়েছে তারা৷ এর উপর প্রথম চালক গত কিছুদিন ধরে সোনামুড়া মহকুমার বিভিন্ন জায়গা থেকে দিন রাতে অন্তত ৩০ জন কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে৷ এতে শারীরিকভাবে তার উপর প্রচন্ড ধকল গিয়েছে৷ শারীরিক দুর্বলতা, তার উপর পিপিই কিটের অসহনীয় গরমে সে অসুস্থ হয়েছে বলে জানান মহকুমা স্বাস্থ্য আধিকারিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top