News Flash

  • Home
  • Uncategorized
  • লুঙ্গিডান্সের তালে উদ্যাম নৃত্য করোনা আক্রান্তদের
Image

লুঙ্গিডান্সের তালে উদ্যাম নৃত্য করোনা আক্রান্তদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ লুঙ্গি ডান্সের তালে উদ্যাম নৃত্যে মজলেন করোনা আক্রান্তরা৷ মঙ্গলবার হাপানিয়ায় কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্ত যুবকরা লুঙ্গি ডান্সের তালে নাচলেন৷ এই ভিডিও তাদের মধ্যেই এক করোনা আক্রান্ত তার ফেইসবুক পেইজে দেওয়ার মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ ফেইসবুকে দেওয়া হয়নি উচিৎ হয়নি অনুভব করতে পেরে ওই করোনা আক্রান্ত যুবক ভিডিওটি মুছে দেন৷ কিন্তু, ততক্ষণে রাজ্যের আনাচে কানাচে ওই ভিডিও পৌঁছে গিয়েছে৷


কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্ত রোগীদের নাচ দেখে নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে৷ অনেকেই তাদের এই নাচ সমর্থন করেছেন৷ আবার অনেকে তাদের এই কাজের জন্য বিদ্রুপও করেছেন৷ একাংশ নেটিজেনদের বক্তব্য করোনাকে জয় করার আনন্দে মেতে উঠেছেন যুবকরা৷ শুধু তাই নয়, ওই যুবকরা নাচ প্রদর্শন করে ইমিউনিটি পাওয়ারের প্রমাণ রাখছেন৷ নেটিজেনদের মতে হতাশা দূর করার জন্য ওই যুবকরা গানের তালে নেচে উঠেছেন৷


তবে, এর উল্টো প্রতিক্রিয়াও দেখা গিয়েছে নেটিজেনদের কলমে৷ একাংশ নেটিজেন মনে করেন, দেশ করোনা আতঙ্কে জুবুথুবু৷ কিন্তু, সরকারী খরচে ওই যুবকরা আরাম আয়েশেই ছুটি কাটাচ্ছেন৷ বিদ্রুপের সূর তীক্ষ্ন করে জনৈক নেটিজেন বলেন, উৎসবের আমেজে ওই যুবকরা করোনার প্রকোপ অনুভব করছেন৷ শুধু তাই নয়, তাদের এই নাচ দেখে ব্যাঙ্গ করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ৷ তাদের কথায়, সরকারী খরচে করোনা রাজ্যে এসেছে৷ এখন করোনার বাহকরা সরকারী খরচের সুবিধা নিয়ে ফুর্তি করছেন৷


তবে, প্রতিক্রিয়া যেমনই হোক হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে একাংশ করোনা আক্রান্ত যুবদের নাচ রাজ্যে অতিমারির পরিস্থিতিকে ভিন্ন রঙ দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top