News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে হত্যার অভিযোগে ধৃত পলাতক স্বামী
Image

স্ত্রীকে হত্যার অভিযোগে ধৃত পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আমতলি থানাধীন ডুকলি সুকল সংলগ্ণ এলাকায় স্ত্রীকে নৃশংস খুনের মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল অভিযুক্ত স্বামী মানিক গোপ৷ বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর অফিস টিলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ গোপন ডেরা থেকে অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়৷

যথারীতি গ্রেপ্তারের পর অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ৷ এরপর সেখানে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত ব্যক্তিকে আমতলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত ১ জুলাই সন্ধ্যা রাতে নিজ বাড়ির বিছানা থেকে উদ্ধার হয়েছিল রত্না গোপ নামে মধ্যবয়সী মহিলার রক্তাত্ত দেহ৷ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল৷ খবর পেয়ে এসডিপিও অনির্বাণ দাস ও আমতলি থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর করের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে মানিক গোপই তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে৷ পরবর্তীতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশ৷ পাশাপাশি আমতলি থানার পুলিশ অভিযুক্ত মানিক গোপের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে৷ যার নম্বর — ৪৭/২০২০৷ এরপর তাকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ৷ টানা চারদিনের মাথায় শেষ পর্যন্ত ধর্মনগর থেকে জালে পড়লো অভিযুক্ত ব্যক্তি৷ অভিযুক্ত গ্রেপ্তার হতেই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সংশ্লিষ্ট এলাকায়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top