News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, দ্বিতীয় দফার বর্ষপূর্তিতে প্রশংসা মুখ্যমন্ত্রী বিপ্লবের
Image

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, দ্বিতীয় দফার বর্ষপূর্তিতে প্রশংসা মুখ্যমন্ত্রী বিপ্লবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ করোনা মোকাবিলায় বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ এছাড়া, দ্বিতীয় দফার মেয়াদে তিনি একাধিক সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন৷ আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তিতে এভাবেই প্রশংসা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকার দেশ থেকে ৩৭০ এবং ৩৫ (এ) ধারা শান্তিপূর্ণভাবে বিলোপ করেছে৷ মুসলমান মহিলাদের সুরক্ষার জন্য তিন তালাক প্রথা বাতিল করা হয়েছে৷ শুধু তা-ই নয়, মহিলাদের ওপর অত্যাচার ও নির্যাতন রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সাথে বিপ্লব দেব যোগ করেন, কিষাণ সম্মাননিধি যোজনা, আয়ুষ্মান ভারত ইত্যাদি বিভিন্ন ঐতিহাসিক যোজনা দেশের প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন৷ তিনি প্রশংসা করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় তিনি বিশ্ব দরবারে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন৷ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিকও ছিলেন৷ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী দেব বলেন, প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে হাসপাতালের সৌন্দর্যায়ন এবং সবুজায়নের উদ্দেশ্যেই এই বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল এবং প্রকৃতির মনোরম দৃশ্য রোগী এবং তাঁর সঙ্গে আসা পরিবারের সদস্যদের সুস্থ মানসিকতার বিকাশেও সহায়ক ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

তিনি বলেন, আগামীদিনে জিবি হাসপাতালের বিশিষ্ট প্রাক্তন চিকিৎসকদের স্মৃতিচারণে তাঁদের নাম অনুসারে বৃক্ষ রোপণ করার উদ্যোগ নেওয়া হবে৷ এর ফলে রাজ্যের বাইরে থেকে আগতদের মনেও এই গাছগুলিকে দেখে এক সুন্দর আদর্শের সঞ্চার ঘটবে৷


এদিন মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ বিষয়ে আলোকপাত করতে গিয়ে রাজ্যে এই ব্যাধি মোকাবিলায় স্বাস্থ্য দফতর সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতর এবং সাংবাদিকদের পাশাপাশি রাজ্যের জনগণকে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷ তিনি বলেন, গ্রাম পর্যায়েও করোনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা রয়েছে৷ গ্রামস্তরের কমিটিগুলি গ্রামে দক্ষভাবে প্রাতিষ্ঠানিক একান্তবাস তৈরি করেছে৷ পাশাপাশি ১৪ দিনের বাড়িতে একান্তবাসের নির্দেশিকাও যথাযথভাবে পালন করা হচ্ছে৷

তাঁর কথায়, ভিন রাজ্য থেকে আগত অধিকাংশ নাগরিকের নমুনা সংগ্রহের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে৷ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীরা দক্ষতার সাথে তাদের কাজ করছেন৷ পাশাপাশি পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তা সহ সকলে মিলেমিশে কাজ করছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার অন্যান্য রাজ্যের থেকে ত্রিপুরায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top