News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচ্যুতির দু’মাস পূর্তি, ১ জুন রাজ্যব্যাপী মানবশৃঙ্খল কর্মসূচির ডাক ১০৩২৩ এর
Image

কর্মচ্যুতির দু’মাস পূর্তি, ১ জুন রাজ্যব্যাপী মানবশৃঙ্খল কর্মসূচির ডাক ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ ত্রিপুরায় চাকরিচ্যুত শিক্ষকদের কর্মচ্যুতির দুই মাস পূর্তিতে আগামী ১ জুন রাজ্যব্যাপী মানবশৃঙ্খল কর্মসূচির ডাক দিয়েছে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন৷ ওইদিন সারা রাজ্যে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু ঘণ্টাব্যাপী চলবে মানবশৃঙ্খল কর্মসূচি৷ আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি বিমলকৃষ্ণ সাহা৷


এদিন তিনি বলেন, আগামী ১ জুন চাকরিচ্যুত শিক্ষকদের কর্মচ্যুতির দু মাস পূর্ণ হবে৷ কিন্তু, ত্রিপুরা সরকার এখনও তাঁদের সমস্যার স্থায়ী সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি৷ তাই সংগঠন আবারও আন্দোলনমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি বলেন, ওইদিন আগরতলা সহ সমস্ত জেলা সদরে কর্মচ্যুত শিক্ষকদের একই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে বাঁচার তাগিদে মানবশৃঙ্খল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি৷ তাঁর কথায়, সারা ত্রিপুরায় ওই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু ঘণ্টাব্যাপী চলবে৷


তাঁর দাবি, চাকরিচ্যুত শিক্ষকরা তাঁদের অধিকার রক্ষায় ধারাবাহিকভাবে যে কর্মসূচি পালন করে চলেছেন এই মানবশৃঙ্খল তারই অঙ্গ৷ তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি হাতে নিয়েছি৷ তাই অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষিকাদের পানীয় জলের বোতল, ছাতা, মাস্ক এবং স্যানিটাইজার সাথে করে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে৷

প্রসঙ্গত, আগরতলায় মানবশৃঙ্খলটি রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনি, জ্যাকসন গেইট, কামান চৌমুহনি, সূর্য চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি এবং সিটি সেন্টারের সামনে গিয়ে সমাপ্ত হবে বলে তাঁরা স্থির করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top