News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় তিনমাসের মধ্যেই আসবে জাহাজ জানালেন মুখ্যমন্ত্রী
Image

সোনামুড়ায় তিনমাসের মধ্যেই আসবে জাহাজ জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ গোমতি নদী দিয়ে নৌ পরিবহণের স্বপ্ণ দেখেছিলাম, তা শীঘ্রই সফল হবে৷ শুক্রবার দৃঢ়তার সাথে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, ভারত-বাংলাদেশের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তাতে সোনামুড়া-দাউদকান্দি নৌ পরিবহণ শুরু হবে৷ করোনা মহামারির মধ্যেও এই চুক্তি স্বাক্ষরের জন্য দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, তিন-চার মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে সোনামুড়া পর্যন্ত জাহাজ চলাচল করবে৷ এ-বিষয়ে কেন্দ্রীয় জাহাজমন্ত্রকের সচিব সঞ্জীব রঞ্জন মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, তিন মাসের মধ্যে একটি অস্থায়ী জেটি তৈরি করা হবে সোনামুড়ায়৷ এর পর শুখা মরশুমে গোমতি নদীর ড্রেজিং করা হবে৷ যার মাধ্যমে বছরজুড়ে জাহাজের আসা-যাওয়া অব্যাহত থাকবে৷ তাঁর দাবি, ন্যূনতম ৫০ টন ওজনের পণ্য নিয়ে জাহাজ চলাচল করতে পারবে৷ তিনি বলেন, সোনামুড়া-দাউদকান্দি এই ৯৩ কিলোমিটার রুটের মধ্যে রয়েছে ২৩টি সেতু৷ ওই সেতুর জন্য সমস্যা সৃষ্টি হতে পারে, আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ তবে, ড্রেজিং হয়ে গেলে সেই সমস্যা থাকবে না বলে তিনি আশা ব্যক্ত করেন৷


প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় এক ঐতিহাসিক স্বাক্ষরের মধ্য দিয়ে স্বীকৃতি পায় সোনামুড়া-দাউদকান্দি প্রটোকল রুট৷ ফলে ইন্দো-বাংলা প্রটোকল (আইবিপি) রুটের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে এবং বিদ্যমান রুটে নতুন স্থানও যুক্ত করা হয়েছে৷ এতে প্রথমেই গোমতি নদীর সোনামুড়া-দাউদকান্দি (৯৩ কিমি) আইবিপি-র ৯ম ও ১০ম রুট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এটি ত্রিপুরা এবং সংলগ্ণ রাজ্যগুলির সাথে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্রগুলির যোগাযোগ বৃদ্ধি করবে এবং উভয় দেশের নদী-দূরবর্তী অঞ্চলেও সহায়তা করবে৷ এই রুটটি ১ থেকে ৮ পর্যন্ত বিদ্যমান সকল আইবিপি রুটকে সংযুক্ত করবে৷


বর্তমান প্রটোকলের অধীনে বিদ্যমান ছয়টি পোর্ট অফ কল হলো ভারতের কলকাতা, হলদিয়া, করিমগঞ্জ (অসম), পাণ্ডু (অসম), শিলঘাট (অসম) এবং ধুবড়ি (অসম)৷ বাংলাদেশের পক্ষে নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও পানগাঁও৷ এদিন স্বাক্ষরে ভারতের পক্ষ থেকে নতুন যুক্ত হওয়া পাঁচটি বন্দর হলো ধুলিয়ান, মাইয়া, কোলাঘাট, সোনামুড়া এবং যোগিগোপা (অসম)৷ আর বাংলাদেশের বন্দরগুলো যথাক্রমে রাজশাহী, সুলতানগঞ্জ, চিলমারি, দাউদকান্দি এবং বাহাদুরাবাদ৷ এছাড়াও এই সংযোজনের মাধ্যমে ভারতের ত্রিবেলি (ব্যান্ডেল) ও বদরপুর (অসম) এবং বাংলাদেশের ঘোড়াশাল ও মুক্তারপুর এই দু’টি বন্দর সম্প্রসারণের ফলে দুই দেশের পোর্ট অফ কলও সম্প্রসারিত হল৷ পোর্ট অফ কলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১টি এবং দুইয়ে৷ এই ঐতিহাসিক চুক্তির ফলে দারুণ ভাবে উপকৃত হবে ত্রিপুরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top