News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তের সংকট নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান সুদীপ বর্মনের
Image

রক্তের সংকট নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যে রক্তদানের প্রবণতা তলানিতে এসে ঠেকেছে৷ রাজ্যের ব্লাডব্যাংক রক্তশূন্যতায় ভুগছে৷ রক্তের অভাবে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ এই সংকটময় মুহূর্তে রক্তদানে এগিয়ে এলো রুটি ব্যাংক ফাউন্ডেশন নামে একটি সংস্থা৷ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রেড ক্রস সোসাইটি হলে আয়োজিত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷

রক্তদান শিবিরের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন এই সংকটময় মুহূর্তে রুটি ব্যাংক ফাউন্ডেশন রক্তদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে৷ বিধায়ক শ্রী বর্মন আরো বলেন রক্তের অভাবে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ এই সংকটময় মুহুর্তে অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন সকলকে মনে রাখতে হবে রক্ত কোন ল্যাবরেটরীতে তৈরি হয়না৷ বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হলেও রক্তের বিকল্প কোন কিছু এখনো পর্যন্ত আবিষৃকত হয়নি৷ একমাত্র রক্ত দানের মাধ্যমে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷ রক্তদান নিয়ে ধারণা এবং কুসংস্কার দূর করে সকলকে রক্তদানে উৎসাহিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রুটি ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top