News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে মিজোরামের সশস্ত্র উদ্বাস্তুরা পাট্টাপ্রাপ্ত স্থানীয় বাসিন্দাদের জমি জবর দখল করে নিচ্ছে, উত্তেজনা চরমে
Image

কাঞ্চনপুরে মিজোরামের সশস্ত্র উদ্বাস্তুরা পাট্টাপ্রাপ্ত স্থানীয় বাসিন্দাদের জমি জবর দখল করে নিচ্ছে, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৯ মে৷৷ রাতারাতি ঘর তৈরি করে কাঞ্চনপুর মহকুমার কাংরাই এলাকায় পাট্টাপ্রাপ্ত জমি দখল করে নিচ্ছে মিজোরামের রিয়াং সম্প্রদায়ের কিছু লোক৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা কাঞ্চনপুরে উত্তেজনার পরিবেশ বিরাজ করছে৷ শতশত লোকা একজোট হয়ে মারমুখী অবস্থায় চলে আসে৷


সুত্রের খবর, কাঞ্চনপুর মহকুমার কাংরাই এডিসি ভিলেজের ধনঞ্জয় পাড়া এলাকায় বনাধিকার আইনে প্রাপ্ত পাট্টার জমিতে জম্পুই হিলের কিছু মিজো যুবকরা গতকাল এসে জায়গায় জায়গায় টংঘর তৈরি করছে৷ জানা যায়, অনেক সুপারি গাছও কেটে নষ্ট করে দিয়েছে৷ এনিয়ে কাংরাই এলাকার বাসিন্দা রাজেন্দ্র রিয়াং, ধনচড়ায় রিয়াং, হেমেন্দ্র রিয়াং, রামজয় রিয়াং পাট্টা জমির মালিকরা আজ কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে লিখিত অভিযোগ তুলে দেন৷


জানা গিয়েছে, মিজো কনভেনশনের কিছু লোক এবং ওয়াইএম এর যুবকরা এসে এই পাট্টার জায়গাতে রাতারাতি টংঘর তৈরি করছে এবং রিয়াং সম্প্রদায়ের লোকেরা বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে৷ সূত্রের খবর ১৯৯৭ সালে মিজোরাম থেকে আসা কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় উদ্বাস্তু পরিবারদের জন্য জায়গা নির্ধারণ করতে প্রশাসনের প্রতিনিধি দল আজ যান আনন্দবাজার সিসিআরএফ৷ জাম্পুইহিলের নীচের এলাকাগুলিতে বড়ছড়া, পুর্বকাংরাই,পুর্ব হাজা ছড়াতে চলছে টংঘর বানিয়ে জায়গা নির্ধারণ বাতিল করার চেষ্টা৷ আজকের জায়গা পরিদর্শন স্থলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক চাদনী চন্দ্রন, এসডিপিও বিক্রম জিৎ শুক্লদাস৷ সঙ্গে উপস্থিত ছিলেন উদ্বাস্তু জনগণের নেতৃত্বরাও৷


মিজোরাম থেকে আসা উদ্বাস্তুদের জন্য প্লট দেখে ভানডারিমা হয়ে কনপুই দিয়ে পুলদুংসাই যাওয়ার সময় মিজোরা পথ অবরোধ করেন৷ মহাকুমা শাসক বলেন আগামী ৩ জুন কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে একটি বৈঠক করা হবে৷ ওই বৈঠকে এসে যা কিছু সমস্যা বলার জন্য৷ মিজোরা মহকুমা শাসকের কাছে প্লটের নাম্বার চেয়েছেন, মহকুমা শাসক বিরক্তের সাথে বলেন, অফিসে এসে দেখা করার জন্য৷ এদিকে, মিজোদের মারমুখী চরিত্রে রীতিমতো আতঙ্কে জুবুথুবু কাংরাই এলাকার জনগণ৷ এখনও সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ তবে পুলিশ গোটা বিষয়টির উপর নজর রেখে চলেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top