News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ থেকে আসা ৮ জন সহ ১০ জনের দেহে করোনার সন্ধান
Image

বাংলাদেশ থেকে আসা ৮ জন সহ ১০ জনের দেহে করোনার সন্ধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ বাংলাদেশ থেকে ফেরত আসা রাজ্যের আট জনের দেহে করোনার সন্ধান মিলেছে৷ সেই সাথে গুরুগ্রাম থেকে আসা একজন ও বিএসএফের ৮৬ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ানের দেহেও করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ সবমিলিয়ে শুক্রবার নতুন করে ১০ জনের দেহে করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার রাতে এক ট্যুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন, এদিন মোট ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তবে বিমানবন্দরের সমস্ত যাত্রীদের নুমনা নেগেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেককে সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার সমস্ত ধরনের ব্যবস্থা নিয়েছে৷


রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৭০ জন৷ এদের মধ্যে শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ৬৯ জন এবং ১ জন এজিএমসি-তে চিকিৎসাধীন রয়েছেন৷ আজ মহাকরণে প্রেস কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার কোভিড-১৯ সংক্রমণজনিত সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেড৷


তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে ৫১০ জন এবং হোম কোয়ারেন্টিনে ১০৭৭১ জন রয়েছেন৷ আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করাহয়েছে ২৬৯৩৮ জনের৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫৪০৩ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ২৫৪ জনের৷ সক্রিয় আছেন ৮২ জন৷ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৭১ জন৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩৫৫ জনের৷ আজ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪১ জনের৷ আজ ৪ জন করোন আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর শহীদ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছেন৷

শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ৩৩৬ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ ননহটস্পট এলাকা থেকে যাত্রীবাহী গাড়ি এসেছে ৩৫ টি৷ হটস্পট এলাকা থেকে যাত্রীবাহী গাড়ি এসেছে ৪ টি৷ ননহটস্পট এলাকা থেকে ট্রাক এসেছে ৩১৯ টি৷


হটস্পট এলাকা থেকে ট্রাক এসেছে ২৮ টি৷ এখানে ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে ২৮ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৬ জন৷ সেখানে সেম্পল সংগ্রহ করা হয়েছে ১৩৭ জনের৷ তিনি জানান আজ চেন্নাই থেকে ১৫৭৮ জন আগরতলায় এসে পৌঁছেছেন৷ তাদের মধ্যে ৩২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাছাড়া আজ আমেদাবাদ থেকে ১ টি ট্রেন ৩২৩ জন যাত্রী নিয়ে আগরতলায় পৌঁছেছে৷ এদের মধ্যে ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top