News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৫ দিন পর ১৭০ যাত্রী নিয়ে আগরতলায় নামল বিমান, উড়ে গেল ১৬৭ জনকে নিয়ে
Image

৬৫ দিন পর ১৭০ যাত্রী নিয়ে আগরতলায় নামল বিমান, উড়ে গেল ১৬৭ জনকে নিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ অবশেষে আগরতলার জন্য বিমানে যাত্রী পরিষেবা শুরু হয়েছে৷ দীর্ঘ ৬৫ দিন পর আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে কলকাতা থেকে যাত্রী নিয়ে বিমান অবতরণ করেছে৷ আজ শুক্রবার কলকাতা থেকে ১৭০ জন যাত্রী এসেছেন৷ তেমনি আগরতলা থেকে ১৬৭ জন যাত্রী কলকাতা উড়ে গেছেন৷ এদিন বিমানবন্দরে কোভিড-১৯ মোকাবিলায় সমস্ত ব্যবস্থা করা হয়েছিল৷ স্বাস্থ্য বিধি মেনে আজ কলকাতা ফেরত ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাছাড়া, উভয়দিকের প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হয়েছে৷ কলকাতা ফেরত প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের জন্য বাড়িতে একান্তবাসের নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷


এদিন এমবিবি বিমানবন্দর ম্যানেজার ভিকে শেঠ বলেন, দীর্ঘ সময় পর আগরতলায় যাত্রী নিয়ে বিমান এসেছে৷ আজ ইন্ডিগোর বিমানে ১৬৬ জন কলকাতা থেকে এসেছেন এবং ১৬৭ জন যাত্রী কলকাতার উদ্দেশে রওয়ানা দিয়েছেন৷ তিনি বলেন, ১ জুন থেকে বিমানের সংখ্যা আরও বাড়বে৷ তাঁর দাবি, কোভিড-১৯ মোকাবিলায় বিমানবন্দর নতুন নির্দেশিকা মেনে প্রস্তুত করা হয়েছে৷ আজ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দরে স্বাস্থ্য কর্মীদের টিম উপস্থিত ছিল৷ তিনি বলেন, কলকাতা যাঁরা ফিরেছেন তাঁদের নমুনা সংগ্রহের পাশাপাশি থার্মাল স্ক্রিনিং করা হয়েছে৷ শেঠ জানান, আজ ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এছাড়া, বিমান সংস্থা ফেস শিল্ড এবং স্যানিটাইজার দিয়েছে প্রত্যেক যাত্রীকে৷
কলকাতা ফেরত জনৈক ছাত্রী বলেন, ১১ মাস পর বাড়ি ফিরে ভীষণ ভালো লাগছে৷ বিমানবন্দরে করোনা-র জন্য নেওয়া সমস্ত ব্যবস্থা খুবই সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top