News Flash

  • Home
  • Uncategorized
  • অপরিকল্পিতভাবে লকডাউন তুললে ফল ভুগতে হবে রাজ্যবাসীকে : বাম – কংগ্রেস
Image

অপরিকল্পিতভাবে লকডাউন তুললে ফল ভুগতে হবে রাজ্যবাসীকে : বাম – কংগ্রেস

কলকাতা, ২৯মে (হি. স.): আগামী ৩১ মের পর লকডাউন  শিথিল করতে চায় মমতার সরকার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১ জুন থেকে খোলা হবে ধর্মীয় স্থান। এমনকি ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীদের নিয়ে চালু হবে রাজ্যের সরকারি ও বেসরকারি কর্মস্থান গুলিও।এদিন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ও কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “মুখ্যমন্ত্রী আজ যে ঘোষণা করলেন, এর আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা উচিত ছিল যে আমরা করোনাকে জয় করেছি। পশ্চিমবঙ্গ করোনা মুক্ত হয়েছে।” যেভাবে বিনা পরিকল্পনায় লকডাউন শুরু হয়েছিল ঠিক সেইভাবেই আস্তে আস্তে বিনা পরিকল্পনায় লকডাউন তুলে দেওয়া হচ্ছে। যা অত্যন্ত ক্ষতিকারক রাজ্য তথা রাজ্যবাসীর জন্য বলেই মনে করেন এই প্রবীণ সিপিএম নেতা।

অন্যদিকে, সেলিমের সুর টেনে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার বিরোধিতা করেন কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্যও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুই স্পষ্ট হল না। কিছু পরিকল্পনা না নিয়েই হুটহাট সিদ্ধান্ত ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে। এর ফল সুদুরপ্রসারী। যা ফল ভুগতে হবে রাজ্যবাসীকেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top