News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত ট্রেনের নীচে পড়ে যুবকের মৃত্যু রানীরবাজারে
Image

চলন্ত ট্রেনের নীচে পড়ে যুবকের মৃত্যু রানীরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ লকডাউনেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা থেমে নেই৷ আজ বৃহস্পতিবার রেলে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার রানিরবাজার থানা এলাকার বেলমুড়া অঞ্চলে ঘটনটি ঘটেছে৷ করোনা-র প্রকোপে লকডাউনে স্বাভাবিক রেল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে৷ শুধু বিশেষ ট্রেন চলাচল করছে৷ এরই মধ্যে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ণ ত্রিপুরাবাসী৷


এদিন নিতু সরবের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই বেলমুড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় জনগণ রেল লাইনের ধারে নিতুর মৃতদেহ দেখতে পেয়ে রানিরবাজার থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ পুলিশের অনুমান, অসাবধানতায় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে অন্য কারণও থাকতে পারে, পুলিশ তা উড়িয়ে দিচ্ছে না৷ হয়তো রেলে ঝাঁপ দিয়ে যুবক আত্মহত্যা করেছেন, পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে৷

Releated Posts

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top