News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির কব্জায় থাকা বেলবাড়ি পঞ্চায়েত সমিতিতে স্বদলীয়দের মধ্যে অনাস্থা, হল ভোটাভুটিও
Image

বিজেপির কব্জায় থাকা বেলবাড়ি পঞ্চায়েত সমিতিতে স্বদলীয়দের মধ্যে অনাস্থা, হল ভোটাভুটিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ বামুটিয়া ব্লকের বেলবাড়ি পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা দেখা দিল৷ সেই সাথে রাজনৈতিক অস্থিরতাও৷ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শীলা দাসের বিরুদ্ধে অনাস্থা আনেন ভাইস চেয়ারপার্সন কৃষ্ণা ভৌমিক৷ এই অনাস্থাকে কেন্দ্র করে এদিন পঞ্চায়েত সমিতির হলঘরে হয় রুদ্ধদ্বার ভোট৷ তাতে মোট ১২জন সদস্য অংশ নেয়৷ সূত্রের দাবি, ভাইস চেয়ারপার্সনের পক্ষে গিয়েছে ৯টি ভোট৷ অন্য তিনটি ভোট পড়েছে চেয়ারপার্সনের পক্ষে৷ যদি আধিককারীক স্তরে বা সরকারীভাবে এখনও ফলাফল জানানো হয়েনি৷


জানা গিয়েছে, সম্প্রতি এই পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন গ্রামের জনগণের মধ্যে সরকারী প্রকল্পে ছাগল বন্টন করা হয়৷ এই ছাগল বন্টন নিয়ে অনিয়ম হয়েছে৷ শাসক দলের কব্জায় থাকা এই পঞ্চায়েত সমিতির মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে এদিন এই অনাস্থা ও ভোট হল৷ সুবিধাভোগী বাছাই নিয়ে এই সমস্যার সূত্রপাত৷ তবে বৃহস্পতিবার অনাস্থা নিয়ে ভোটাভুটিকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে বেলবাড়ি পঞ্চায়েত সমিতি এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল সংখ্যায় পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top