News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তার বদলির প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর
Image

ডাক্তার বদলির প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ মে৷৷ ডাক্তার বদলির প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকাবাসী৷ ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুইবছর যাবৎ কর্মরত অবস্থায় ছিলেন ডাক্তার শুভ্রনীল ভট্টাচার্য্য৷ তাঁকে বীরচন্দ্র মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বদলি করে বড়পাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে৷

এইকথা শুনতে পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ডাক্তারের বদলি স্থগিত করার জন্য হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন৷ পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিএম সুমন রক্ষিত, আরক্ষা দপ্তরের কর্মীরা৷ ডিসিএম ঘটনাস্থলে গিয়ে ডাক্তার শুভ্রনীল ভট্টাচার্য্যকে আগামী এক সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন৷ ডিসিএম কতৃক প্রতিশ্রুতি পেয়ে সকলে নিজ নিজ বাড়িতে ফিরে যান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top