News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে লাই ডিটেকশন ডিভিশন খোলা হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে লাই ডিটেকশন ডিভিশন খোলা হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ অপরাধীদের সনাক্তকরণে স্বরাষ্ট্র দপ্তরে লাই ডিটেকশন ডিভিশন খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ সম্পতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন৷


তিনি জানান, অপরাধজনিত ঘটনার তদন্তের স্বার্থে এই লাই ডিটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এতে অপরাধীরা ইচ্ছাক’তভাবে মিথ্যা বললে তা ধরা পড়বে৷ এই বিভাগটি ত্রিপুরা স্টেট ফরেনসিক ল্যাবরেটরীর অধীনে পরিচালিত হবে৷ এই বিভাগে কাজ করার জন্য একজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার টি পি এস সি’র মাধ্যমে নিয়োগ করা হবে৷ মন্ত্রিসভা এই নিয়োগের জন্যও অনুমোদন দিয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷


এদিকে, শিক্ষামন্ত্রী জানান, সম্পতি রাজ্যে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে প্রাথমিকভাবে ৭ লক্ষ ৫৭ হাজার টাকা ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে৷শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহকরণের প্রেস কর্ণারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ২৬ শে মে থেকে ৪ জন পর্যন্ত সোনামুড়া, বিলোনীয়া ও টেপানীয়া এই তিনটি জায়গায় সহায়কমূল্যে ক’ষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে৷ আজ সোনামুড়ায় ১১৯ কুইন্টাল, বিলোনীয়ায় ৯১ কুইন্টাল এবং টেপানীয়ায় ৩৫০ কুইন্টাল ধান সংগ্রহ করা হচ্ছে৷ তাতে তিনদিনে ক’ষকদের হাতে প্রায় ২০ লক্ষ টাকা পৌঁছেছে বলে মন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top