News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমজীবী মানুষের জন্য কোষাগার উন্মুক্ত করুক কেন্দ্র, দাবি সোনিয়ার
Image

শ্রমজীবী মানুষের জন্য কোষাগার উন্মুক্ত করুক কেন্দ্র, দাবি সোনিয়ার

নয়াদিল্লি, ২৮ মে (হি. স.): করোনায় তৈরি হওয়া দেশজোড়া সঙ্কট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা অব্যাহত রাখল কংগ্রেস।

বৃহস্পতিবার থেকে স্পিক ফর ইন্ডিয়া ক্যাম্পেইন কর্মসূচী চালু করেছে শতাব্দী প্রাচীন এই দলটি। এই উপলক্ষ্যে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। পরিযায়ী শ্রমিকদের জন্য অবিলম্বে কোষাগার খুলে দেওয়া উচিত। প্রতিটি পরিবারকে আগামী ছয়মাস পর্যন্ত ৭৫০০ টাকা করে দেওয়া দিতে হবে। অবিলম্বে দিতে হবে ১০ হাজার টাকা বলে দাবি তুলেছেন তিনি।

দেশের এই সঙ্কটে উদ্বেগ প্রকাশ করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, বিগত দুই মাস ধরে করোনা মহামারীর জেরে গোটা দেশ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে। স্বাধীনতা সংগ্রামের পর এই প্রথমবার লক্ষাধিক শ্রমজীবী মানুষ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে চলেছেন। সরকারের ভুল সিদ্ধন্তের ফলে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কৃষকরা দুর্ভোগে। লক্ষাধিক ছোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। মানুষের এই সমস্যা হয়তো প্রশাসন দেখতে পাচ্ছে না। আর সেই জন্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। শ্রমজীবী মানুষের হাতে টাকা তুলে দেওয়ার প্রসঙ্গে অর্থনীতিবিদদের পরামর্শের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, অর্থনীতিবিদরা সরাসরি মানুষের হতে টাকর তুলে দেওয়ার কথা বলেছিল। কিন্তু কেন্দ্র শোনেনি। এমন পরিস্থিতিতে দেশবাসীর গণকণ্ঠ জোরদার করার জন্য স্পিক ফর ইন্ডিয়া নামক সামাজিক অভিযান শুরু করেছে। কংগ্রেসের দাবি সরকার কোষাগার উন্মুক্ত করে শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়াক।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top