News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৫ দিন পর আজ যাত্রী নিয়ে বিমান নামবে আগরতলায়
Image

৬৫ দিন পর আজ যাত্রী নিয়ে বিমান নামবে আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ করোনা-র প্রদুর্ভাব এবং তার মোকাবিলায় লকডাউনের দীর্ঘ ৬৫ দিন পর আগামীকাল ত্রিপুরার মাটিতে যাত্রী নিয়ে অবতরণ করবে বিমান৷ ইন্ডিগোর বিমান আগামীকাল ১০টা ১৫ মিনিটে আগরতলায় মহারাজ বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করবে৷ ওই বিমান কলকাতা থেকে যাত্রী নিয়ে আসবে৷ পুনরায় আগরতলা থেকে যাত্রী নিয়ে উড়ে যাবে৷ বিমান সংস্থা সূত্রের খবর, প্রতিদিন ইন্ডিগোর একটি বিমান কলকাতা-আগরতলা রুটে যাতায়াত করবে৷


গত ২৫ মে থেকে দেশে বিমানে যাত্রী পরিষেবা শুরু হয়েছে৷ কিন্তু, আগরতলায় কোনও বিমান আসতে পারেনি৷ কারণ, ঘূর্ণিঝড় আমফান-এর তাণ্ডবে কলকাতা বিমানবন্দর উড়ানের ওঠা-নামার জন্য প্রস্তুত ছিল না৷ ফলে, আগরতলা রুটে বিমানে যাত্রী পরিষেবা বন্ধ ছিল৷


গতকাল এয়ার ইন্ডিয়া এবং এয়ার এশিয়া আগামী ৩১ মে পর্যন্ত কলকাতা-আগরতলা রুটে বিমান পরিষেবা স্থগিত রেখেছে বলে ঘোষণা করেছে৷ ইন্ডিগো আজকের বিমান বাতিল করেছিল৷ কিন্তু আগামীকাল কলকাতা থেকে যাত্রী নিয়ে আগরতলায় বিমান আসবে৷ সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন ইন্ডিগোর একটি বিমান কলকাতা- আগরতলা রুটে যাতায়াত করবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top