News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে নির্দেশ উপমুখ্যমন্ত্রীর
Image

বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে নির্দেশ উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ আজ ভোরবেলায় প্রচন্ড ঝড় বৃষ্টিতে রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকার বিদ্যুৎ পরিষেবা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ বিদ্যুৎ পরিবাহী তারের উপর একাধিক গাছ ভেঙে পড়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ প্রচন্ড ঝড়ের কারণে বহু জায়গায় বিদ্যুতের খঁুটি ভেঙ্গে যায় ও পরিবাহী তার ছিড়ে পড়ে৷


ঘটনার সঙ্গে সঙ্গেই উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেববর্মণ এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরনের জন্য ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে নিগমের আধিকারিকদের নির্দেশ দেন৷ মন্ত্রী শ্রী দেববর্মণ প্রয়োজনে এ কাজে অতিরিক্ত কর্মীকে কাজে লাগাতেও নির্দেশ দেন৷ মন্ত্রী কিছুক্ষণ পরপরই বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে সকাল থেকেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ নিগমের আধিকারিক থেকে সকল শ্রেণীর কর্মীরা দ্রুততার সহিত নিরলস চেষ্টা চালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান৷

মন্ত্রী আশা ব্যক্ত করেন নিগমের আধিকারিক থেকে সকল শ্রেণীর কর্মীদের আপ্রাণ চেষ্টায় রাতের মধ্যে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে৷ মন্ত্রী শ্রী দেববর্মণ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজে সকল শ্রেণীর নাগরিকদেরও সহযোগিতার আবেদন জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top