News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রী ব্লক বা পঞ্চায়েত পরিদর্শন শুরু করবেন
Image

কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রী ব্লক বা পঞ্চায়েত পরিদর্শন শুরু করবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বহির্রাজ্য থেকে আসা রাজ্যের নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার৷ সকলেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ যথাযথভাবে পালন করছে কিনা তার জন্য পঞ্চায়েত স্তরে, ব্লকস্তরে, জেলাস্তরে এবং রাজ্যস্তরে করোনা মনিটরিং এণ্ড অ্যাওয়ারনেস কমিটি গঠন করা হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি আরও জানান, বহির্রাজ্য থেকে আসা কোনও ব্যক্তি বা তার পরিবারের যদি হোম কোয়ারেন্টাইনে থাকতে অসুুবিধা হয় সেক্ষেত্রে ঐ এলাকায় স্থানীয়ভাবে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে৷ এরজন্য স্থানীয় করোনা মনিটরিং এণ্ড অ্যাওয়ারনেস কমিটিগুলি উদ্যোগ নেবে৷

তিনি আরও জানান, আগামী পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের যে কোনও ব্লক বা প’ায়েত পরিদর্শন করা শুরু করবেন এবং স্থানীয় কমিটিগুলির সঙ্গে আলোচনা করবেন৷ শিক্ষামন্ত্রী করোনা সম্পর্কিত রাজ্যের সর্বশেষ তথ্য তুলে ধরে বলেন, বর্তমানে রাজ্যে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৭ জন এবং ৯৭৩৩ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে৷ এখন পর্যন্ত রাজ্যে মোট ২৪,৪৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩,২৬৪ জনের৷ তাতে ২৩২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে৷ এরমধ্যে ১৬৫ জন ইতিমধ্যেই সুুস্থ হয়ে উঠেছেন৷ বর্তমানে রাজ্যে মোট ৬৫ জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন৷ এরমধ্যে ৬৪ জন ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে এবং ১ জন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় যে ৩৪ জন করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে ৩২ জন মুম্বাই থেকে এসেছেন, ১ জন পশ্চিমবঙ্গ থেকে এসেছেন এবং ১ জন বি এস এফ-এর ৮৬ নং ব্যাটেলিয়নের পরিবারের সদস্য৷ সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন৷


শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে মোট ৪৩৬ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এরমধ্যে ১০০ জন ট্রাক চালক, ১ জন রোগী এবং ৩৩৫ জন সাধারণ নাগরিক৷ এদিন চুড়াইবাড়ি দিয়ে মোট ৩৯৯টি গাড়ি রাজ্যে প্রবেশ করেছে৷ এরমধ্যে ৩৫টি গাড়ি এসেছে হটস্পট এলাকা থেকে৷
শিক্ষামন্ত্রী জানান, মুম্বাই থেকে ট্রেনে যে ১১৫৪ জন নাগরিক রাজ্যে এসেছেন তাদের মধ্যে ১০৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৪৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে৷ চেন্নাই থেকে ট্রেনে আসা ১২৭৩ জনের মধ্যে ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে পজিটিভ রোগী পাওয়া গেছে ৫ জন৷ দিল্লি থেকে ট্রেনে আসা ৮৫৩ জনের মধ্যে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ৩ জনের৷ ব্যাঙ্গালোর থেকে ট্রেনে আসা ৫৭০৩ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১১৯ জনের৷ এরমধ্যে কোনও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি৷

এছাড়াও হায়দ্রাবাদ থেকে ট্রেনে আসা ১১২৫ জনের মধ্যে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে কোনও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি৷ শিক্ষামন্ত্রী জানান, বহির্রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ২টি ট্রেন আজ রাজ্য থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ এরমধ্যে ১টি ট্রেন রওনা দিয়েছে জিরানীয়া রেল স্টেশন থেকে এবং অপর ট্রেনটি রওনা দিয়েছে আমবাসা রেল স্টেশন থেকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top