News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, আহত তিন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ বিলোনীয়, ২৭ মে৷৷ পৃথক দুটি স্থানে যান দুর্ঘটনায় নিহত ১ আহত ৩৷ মৃত ব্যাক্তির নাম উত্তম রায়৷দুইটি ঘটনাই ঘটেছে বিলোনিয়া রাজনগর ব্লকের পিআরবাড়ি থানাধীন৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে রাজনগর ব্লকের বড়পাথরী পশ্চিম পাহাড়ের রাস্তা সংলগ্ণ রাজনগরের বিদ্যুৎ দপ্তরের সামনে৷ অপর দুর্ঘটনা ঘটে একই সড়কের দুর্গাপুর এলাকায়৷ এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷


ঘটনার বিবরনে জানা যায় , আগরতলা থেকে গৌরাঙ্গ বাজার গামী আল্টা বাসের সাথে একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন৷ এই দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজনেরা এসে মারুতি ভ্যানের দরজা ভেঙ্গে চালক কিঙ্কর দেবনাথকে উদ্ধার সহ দুই যাত্রী মা মেয়ে অর্চনা দেববর্মা ও সাগরিকা দেববর্মাকে উদ্ধার করে রাজনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়ার পর কিংকর দেবনাথের গুরুতর অবস্থা হওয়াতে বিলোনিয়া হাসপাতালে রেফার করা হয়৷


দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর এলাকায়৷ টিআর ০১ডি৪২৭৬ নম্বরের ম্যাক্স গাড়িতে শান্তির বাজার থেকে ঘোষ খামার নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্গাপুর এলাকায় গাড়ির দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়৷ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গুরুতর আহত ব্যাক্তিকে উদ্ধার করে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসারত অবস্থায় আহত গাড়ির চালক উত্তম রায় কে মৃত ঘোষণা করা হয়৷ চিকিৎসক মৃতদেহ বিলোনিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়৷ আগামীকাল ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top