News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুই জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

পৃথক স্থানে দুই জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ২২ মে৷৷ বিএসএফ জওয়ানের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শুক্রবার ভোর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুমের শ্রীনগরে ক্যাম্পের ভেতরেই সেন্িন্ট ঘরের সামনে বিএসএফ জওয়ান বীরবল যাদব (৪৬)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ গতকাল রাত ১১টা থেকে তিনি নিখোঁজ ছিলেন৷


শ্রীনগরে বিএসএফ-এর ৩১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বীরবল যাদব৷ বিএসএফ সূত্রের খবর, কয়েকদিন ধরে তিনি পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন৷ তিনি রাজস্থানের বাসিন্দা৷ দীর্ঘদিন ধরে বিএসএফ ৩১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন৷ আজ ভোর রাতে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই সময় তিনি উর্দি পরা ছিলেন৷


সহকর্মীরা মৃতদেহ দেখতে পেয়ে শ্রীনগর পুলিশ ফাঁড়িতে খবর দেন৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে৷ তাঁর মৃতদেহ বর্তমানে জিবি হাসপাতালের মর্গে রয়েছে৷ আইনি প্রক্রিয়া সেরে তাঁর মৃতদেহ রাজস্থানের পাঠানোর ব্যবস্থা করা হবে৷


জম্পুইজলা মহকুমার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়াঘাট এডিসি ভিলেজের তারাপদ বাড়ি রাবার বাগানে ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এক টিএসআর জওয়ানের৷ রাবার শ্রমিকরা রাবার কাটতে গিয়ে মৃতদেহ দেখে খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়৷ মৃতের নাম স্বপন ত্রিপুরা (৩৫)৷ বাবা ফাল্গুন ত্রিপুরা৷ বাড়ি দক্ষিণ জেলার সাব্রুমের কালাঢেপা এলাকায়৷ তিনি টিএসআর ১১ নাম্বার ব্যাটিলিয়ানে কর্মরত ছিলেন৷ বর্তমানে বিশ্রামগঞ্জের লেম্বুতলি এলাকায় থাকেন৷ রাবার বাগানে নগ্ণ ঝুলন্ত অবস্তায় কি কারনে ফাঁসি দিয়েছে, এ নিয়ে প্রশ্ণ উঠছে৷ তবে এটি খুন না আত্মহত্যা এ নিয়ে ধন্দে পুলিশও৷পুলিশ এখন বিষয়টিনিয়ে তদন্ত চালিতে যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top