News Flash

  • Home
  • Uncategorized
  • ঘর থেকেই পালন করুন ঈদ, হাতজোড় করে আবেদন মুখ্যমন্ত্রীর
Image

ঘর থেকেই পালন করুন ঈদ, হাতজোড় করে আবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৩ মে ( হি স): করোনা আতঙ্কে ভীত শহরবাসী। করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন।এই লকডাউনের মাঝেও করছে একাধিক পরব। সামনে ঈদ। তবে, ‘ঘর থেকেই পালন করুন ঈদ’ শনিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে হাতজোড় করে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা। তবে হাতজোড় করে আপনাদের কাছে মিনতি। আমাকে যদি আপনার একটুও ভালোবাসেন তবে বাড়িতে বসে ঈদ পালন করুন। বাড়ি থেকেই প্রে করুন।আমি বছরে একদিন মা কালীর বাড়ি যাই। পয়লা বৈশাখের আগের দিন। কিন্তু এইবার প্রথম লকডাউনের কারণে আমি যেতে পারিনি । মা কালী র দর্শন পাইনি। আল্লাকে আপনারা ঘর থেকে বসেই প্রে করুন। আল্লা আপনাদের কথা শুনবে ।লকডাউন চলছে। স্বরাষ্ট্রমন্ত্রক যে কোনও ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই বাড়িতে বসেই এবার ঈদ পালন করুন। করোনা রুখতে ঘরে থাকা দরকার। বাঙালিরাও এবার নববর্ষ পালন করতে পারেননি। বাসন্তি পুজো, রামনবমী পালন করা হয়নি। কিন্তু কী করা যাবে। মানুষের প্রাণ বাঁচাতে ঘরে থাকতেই হবে’। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top