News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাই সীমান্তে বেড়া কেটে চোরের হানা, উত্তেজনা
Image

সিধাই সীমান্তে বেড়া কেটে চোরের হানা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বুধবার গভীর রাতে সিধাই থানাধীন কলকলিয়ার কৃষ্ণনগর গ্রামের মঞ্জু দাস এবং দিলীপ সরকারের গোয়ালে হানা দেয় চোরেরা৷ সঙ্গে সঙ্গে বিষয়টি বাড়ির লোকেরাটের পেয়ে হইচই শুরু করেন৷ এদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া লাগোয়া এই দুটি বাড়ি৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর এলাকার মনু বিওপির সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান৷ গ্রামবাসীরা চোরদের ধাওয়া করলে বর্ডার ফেন্সিং এর কাটা অংশ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরেরা৷


সীমান্তরক্ষী বাহিনীর একজন জওয়ান চোরদের ধাওয়া করে করেকাঁটাতারের ওপারে চলে যান৷ বেশ অনেকটা সময় চোরেদের ধাওয়া করে ওই বিএসএফ জওয়ান৷ বাধ্য হয়ে চোরের দল দুটি গাভী ছেড়ে পালিয়ে যায়৷ যদিও একটি গাভী নিতে সক্ষম হয় চোরেরা৷ রাতে একটি গাভী উদ্ধার করা সম্ভব হলেও অপরটি পরদিন বৃহস্পতিবার সকালে উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী৷

তবে বর্তমানে সীমান্তে এই কঠোর আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমান্তে কাঁটাতার কেটে গরু নিয়ে যাওয়ার ঘটনা সত্যি চাঞ্চল্যকর৷ স্থানীয়দের দাবি সীমান্তরক্ষী বাহিনীকে ফেন্সিং পাহারা ক্ষেত্রে কোন ধরনের অবৈধ কার্যকলাপ নজরে এলে গুলি করার অনুমতি দিক সরকার৷ একমাত্র এই পন্থা অবলম্বন করলেই সীমান্তে অবৈধ কার্যকলাপ একেবারেই বন্ধ হওয়া সম্ভব হলে কৃষ্ণনগর গ্রামের সাধারণ মানুষের দাবী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top