News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ছয় জেলাতেই সংক্রমণ আক্রান্তের সংখ্যা বেড় ১৭৩ জন
Image

রাজ্যের ছয় জেলাতেই সংক্রমণ আক্রান্তের সংখ্যা বেড় ১৭৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ ট্রেনে চেন্নাই ফেরত ত্রিপুরায় আরও চারজনের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷ তাঁদের আজ(বুধবার ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ সবমিলিয়ে ত্রিপুরায় ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ কিন্তু, বহির্রাজ্য থেকে আগত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা সংক্রমণের ঘটনায় রাজ্য প্রশাসনের চিন্তা বাড়িয়েছে৷ সাথে রাজ্যবাসীর বেড়েছে দুশ্চিন্তা ও আতঙ্ক৷ কারণ, ধলাই, গোমতি, খোয়াই ও উত্তর ত্রিপুরা জেলার সাথে এখন সিপাহিজলা এবং ঊনকোটি জেলাও করোনা সংক্রমিতের তালিকায় ঠাঁই পেয়েছে৷


মঙ্গলবার গভীর রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, ৮৫০টি নমুনা পরীক্ষায় চারজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁরা সকলেই চেন্নাই থেকে ফিরেছেন৷ স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, ওই চারজনের মধ্যে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত আড়ালিয়া ও টাকারজলার, ধলাই জেলার জয়ন্তিবাজার এবং ঊনকোটি জেলার কৈলাসহরের এক জন করে বাসিন্দা রয়েছেন৷ ওই আধিকারিকের কথায়, চারজনকেই ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছে৷


সাথে তিনি যোগ করেন, ওই চার করোনা আক্রান্তের পরিবারের সদস্যদের বাড়িতেই একান্তবাসে রাখা হয়েছে৷ করোনা আক্রান্তদের চেন্নাই থেকে আগরতলায় ফেরত আসার পাঁচদিন পর তাঁদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে৷ ওই আধিকারিক বলেন, চার করোনা আক্রান্ত ট্রেনের সি-২ এবং জে-৪ বগিতে ছিলেন৷ ফলে, তাঁদের সাথে সফর করেছেন এমন যাত্রীদেরও পাঁচদিন পর নমুনা পরীক্ষা করা হবে৷ ইতিমধ্যে, ওই চার করোনা আক্রান্তের ৩ কিমি জায়গায় করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷ কারণ, চার করোনা আক্রান্তই সাধারণ নাগরিক৷ তাঁদের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের চিহিণত করতে হবে৷ আগরতলা রেলস্টেশনে নেমে তাঁরা বেসরকারি গাড়িতে কিংবা নিজস্ব গাড়ি করে বাড়ি ফিরেছেন৷ ফলে তাঁদের সংস্পৃষ্ট সকলকেই খুঁজে বের করে একান্তবাসে পাঠাবে স্বাস্থ্য দফতর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top