News Flash

  • Home
  • Uncategorized
  • পারস্পরিক দূরত্ব বজায় না রাখলে বেসরকারি বাস মালিকদোকানীদের হাজার টাকা জরিমানা
Image

পারস্পরিক দূরত্ব বজায় না রাখলে বেসরকারি বাস মালিকদোকানীদের হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ পারস্পরিক দূরত্ব মেনেই চালাতে হবে বাস৷ এ-ক্ষেত্রে যাত্রীভাড়া বৃদ্ধি করা যাবে না৷ তাতে বেসরকারি যাত্রীবাহী বাস মালিকরা রাস্তায় বাস না নামালে পরিস্থিতি মোকাবিলায় সরকারি বাস চালানোর পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার৷ শুধু তা-ই নয়, বাসে যাত্রী পরিবহণে পারস্পরিক দূরত্ব বজায় রাখা না হলে ১০০০ টাকা জরিমানা করা হবে বলে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এদিকে, দোকানেও পারস্পরিক দূরত্ব বজায় না থাকলে সংশ্লিষ্ট দোকানদারকে ১০০০ টাকা জরিমানা করা হবে৷


এ-বিষয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা মোকাবিলায় পারস্পরিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি৷ কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে৷ তাঁর কথায়, দোকানে পারস্পরিক দূরত্ব বজায় রাখা না হলে দোকানদারকে ১০০০ জরিমানার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এ-ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম দোকানদারকে মানতেই হবে৷ অন্যথায় জরিমানা দিতে হবে৷


তিনি বলেন, বেসরকারি যাত্রীবাহী বাসের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে৷ এখন থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে গাড়ি চালাতে হবে, এমন নিয়ম আনার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ শুধুমাত্র পারস্পরিক দূরত্ব বজায় রেখেই যাত্রীবাহী বাস চালাতে পারবে৷ কিন্তু এই নিয়ম লঙ্ঘন হলে ১০০০ জরিমানা আদায় করা হবে৷


তাঁর বক্তব্য, এখনই বেসরকারি যাত্রীবাহী বাস কিংবা ছোট গাড়িতে ভাড়া বৃদ্ধির পক্ষে নয় ত্রিপুরা সরকার৷ এক্ষেত্রে নির্দিষ্ট কিছু রুটে সরকারি বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আগামীকাল পরিবহণ মন্ত্রী এ-বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন, বলেন শিক্ষামন্ত্রী৷ তাতে মনে করা হচ্ছে, পারস্পরিক দূরত্ব মেনে বাস চালাতে ভাড়া বৃদ্ধি না হলে বেসরকারি যাত্রীবাহী বাস মালিকরা পরিষেবা বন্ধ রাখতে পারেন৷ তাই যাত্রী সুবিধার্থে সরকারি পরিবহণ ব্যবস্থাকে কাজে লাগাতে চাইছে ত্রিপুরা সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top