News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে করোনা-য় মৃত্যু আরো ১৮ জনের, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৪
Image

দিল্লিতে করোনা-য় মৃত্যু আরো ১৮ জনের, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৪

নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : জাতীয় রাজধানী দিল্লি-তে করোনা-র সংক্রমণের কারণে আজ আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাতে, দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৪ হয়েছে। একই সময়ে, দিল্লিতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৬৫৯।

বৃহস্পতিবার দিল্লি সরকার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুসারে, রাজ্যে এখন পর্যন্ত করোনার ১১,৬৫৯টি ঘটনা প্রকাশিত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫৬৭ জন সুস্থ হয়েছেন এবং আরও ১৮ জন মারা গেছেন। তবে জারি করা স্বাস্থ্য বুলেটিনে দিল্লি সরকার ওই ১৮ টি মৃত্যু কখন ঘটেছে তা উল্লেখ করেনি। এরই সাথে দিল্লি-তে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৪। বুধবার এই সংখ্যা ছিল ১৭৬। এছাড়াও বর্তমানে করোনা আক্রান্তের ৫৮৯৮টি সক্রিয় মামলা রয়েছে। দিল্লিতে করোনা ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা ৬৪৮-তে নেমে এসেছে। এর সাহায্যে ২৭৩৯ জন লোককে বাড়িতে একান্তবাস করা হয়েছে। দিল্লি সরকার এখন পর্যন্ত ১,৫৪,৩৮৫ জনের নমুনা পরীক্ষা করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top